হাওড়া , ২৬ নভেম্বর: রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও বিমাতৃসুলভ আচরণ এবং সিটু সহ বামপন্থী শ্রমিক সংগঠনগুলির দেশ জুড়ে জনবিরোধী বনধের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মহামিছিল হল হাওড়ায়। মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ওই মহামিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি এবং কৃষি বিলের প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে এদিন হাওড়ায় পথে নামে তৃণমূল। সকালে শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল হয়। অরূপ রায় জানান, কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এই মিছিল। তিনি অভিযোগ করেন সিপিএমের সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে। গত লোকসভা নির্বাচনে সিপিএমের ভোট বিজেপিতে যাওয়ার ফলে বিজেপির আসন বেড়েছে। মানুষ সব জানেন।
Related Articles
তৃণমূলপন্থী সমস্ত শ্রমিক সংগঠন জুড়ে আইএনটিটিইউসি করার ডাক ঋতব্রতর!
সুদীপ দাস, ২৮ নভেম্বর:- কথায় ও কাজে তৃণমূলীয়ানা। কিন্তু নাম ভিন্ন। সেই সমস্ত শ্রমিক সংগঠনকে আইএনটিটিইউ (ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস)-র ছাতার তলায় আসতে হবে। রবিবার হুগলী-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সম্মেলনে এসে একথাই বললেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন চুঁচুড়ার রবীন্দ্রভাবনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ঋতব্রতর পাশাপাশি উপস্থিত […]
মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা ছাত্রীর।
হাওড়া , ১৬ জুলাই:- মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করল এক ছাত্রী। মৃতার নাম মুন্নি সাহানি। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ের চাঁদমারিতে। আজ বুধবার মাধ্যমিকের ফলপ্রকাশের পর সে জানতে পারে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপরই সে মানসিক অবসাদে আত্মহত্যা করে। এ বছর তার পরীক্ষা পড়েছিল বালি নিশ্চিন্দা ঘোষপাড়ার একটি স্কুলে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জানা […]
সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রাইভেট টিউশন করলেই শাস্তিমূলক ব্যবস্থা , অন্যথায় যেতে পারে চাকরিও।
কলকাতা, ২৮ জুন:- রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যাতে কোনও ভাবেই প্রাইভেট টিউশন করতে না পারেন তার জন্য শিক্ষা দফতর কঠোর পদক্ষেপ নিচ্ছে। শিক্ষক – শিক্ষিকারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত হলে এবার তাদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। শিক্ষা দফতর এক নির্দেশিকায় জানিয়েছে রাজ্যের সব সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত […]








