কলকাতা , ২৬ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন। নবান্নে আজ ওই প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের যেসব বাসিন্দা অন্য কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় নেই তারা সকলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। প্রত্যেক বাড়ির পরিবারের প্রধান মহিলার নামে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড দেওয়া হবে। যা দেখিয়ে দিল্লির এইমস এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজসহ রাজ্যের দেড় হাজার বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। ১ লা ডিসেম্বর থেকে রাজ্যে ক্যাম্প করে স্বাস্থ্য সাথী প্রকল্পের নাম তোলার কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীর দাবি করেন সম্পূর্ন রাজ্যের নিজস্ব ব্যয়ে এই স্বাস্থ্য বীমা প্রকল্প চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পকে কটাক্ষ করে তিনি বলেন ওই প্রকল্পের পুরো খরচ কেন্দ্রীয় সরকার বহন করেনা।
Related Articles
স্বামীজির জন্মদিনে সমাজের অবহেলিত মানুষদের সম্বর্ধনা দিলো রিষড়া ১২ নাম্বার ওয়ার্ড।
তরুণ মুখোপাধ্যায়, ১৩ জানুয়ারি:- স্বামীজি বলেছিলেন মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চন্ডাল ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই, সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রিশার ১২ নম্বর ওয়ার্ডের পুর সদস্য এবং চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস সর্খেলের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিনে সমাজের যারা অবহেলিত সেইসব মানুষদের সম্মান প্রদান করে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানালো। এদিন রিষরার লাহা ঘাট কমিউনিটি […]
দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতি চন্দননগরে , ঘটনায় ধৃত ৩।
সুদীপ দাস, ২১ সেপ্টেম্বর:- দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে। পুলিশের সাথে রিতিমত গুলির লড়াই ডাকাত দলের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ। লক্ষ্মীগঞ্জ বাজারে জিটি রোডের পাশে মুথুট ফিনকর্প গোল্ডলোন নামক একটি বেসরকারি ফিনান্স কোম্পানি রয়েছে। নীচতলায় ওষুধের দোকান, একটি রাষ্ট্রয়াত্ত্ব ব্যাঙ্কের এটিএম থাকলেও দ্বিতল ওই ভবনের দুইতলায় রয়েছে সেই ফিনান্স কোম্পানি। মঙ্গলবার দুপুর […]
সন্দেশখালীর ঘটনায় ইডি ও আরএসএস-এর হাত, তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- সন্দেশখালিতে সাম্প্রতিক অশান্তির পিছনে ইডি এবং আরএসএসের হাত রয়েছে। শুক্রবার বিধানসভার অধিবেশনে অর্থ বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সন্দেশখালিকে রাজনৈতিক কারণে অশান্ত করার প্রসঙ্গ এনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ করেন সন্দেশখালিতে আর এস এসের ঘাঁটি আছে। সন্দেশখলির অশান্তির ব্লু প্রিন্ট ফাঁস করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে টার্গেট শেখ শাহজাহান। […]






