প্রসেনজিৎ মাহাতো , ২৪ নভেম্বর:- ম্যাচ জিতলেও সময়টা ভাল যাচ্ছে না এটিকে মোহনবাগানের। জবি জাস্টিনের পর সুসাইরাজ। আশা করা হয়েছিল, বেশ কয়েকটা ম্যাচ পাওয়া যাবে না দলের উইঙ্গারকে। জানুয়ারি পর্যন্ত নয়। কিন্তু মরশুমের জন্য ছিটকে গেলেন। গত ২০ নভেম্বর আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম একাদশেই ছিলেন। কিন্তু ম্যাচের প্রথমার্ধেই বিপক্ষের প্রশান্তের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। হাঁটুতে চোট পেয়ে মাটিতে পড়েন তিনি। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। পরিবর্ত হিসেবে মাঠে নামেন শুভাশিস বসু। তারপর থেকেই জল্পনা শুরু হয়। তা কতটাই বা গুরুতর। এমআরআই রিপোর্টের অপেক্ষাতেই ছিল গোটা সবুজ-মেরুন শিবির। আর রিপোর্ট হাতে পেতেই সর্বনাশ। জানা গেল, এসিএল গ্রেড-থ্রি ইনজুরি হয়েছ ফুটবলারের হাঁটুতে। চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হতে অন্তত ছ’মাস সময় লাগবে। ফলে চলতি আইএসএলে ফের মাঠে নামার কোনও সম্ভাবনাই রইল না সুসাইরাজের। আগামী সপ্তাহে হতে পারে অস্ত্রোপচারও। সুসেইরাজের বিকল্প নিয়ে আজ বৈঠক হতে পারে। নতুন ফুটবলার নেবে দল। আপাতত শুভাশিস বসুকে দিয়ে কাজ চালানো হবে।
Related Articles
করোনা মহামারির পর অভিনব প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা কলকাতায়।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- করোনা মহামারি আটকাতে দীর্ঘ লকডাউনের ফলে ঘরবন্দি মানুষদের মধ্যে শুরু হয়েছে নানা একঘেয়েমি ও মানসিক সমস্যা। যেমন গারস্থ্য হিংসা বেড়েছে, তেমনি সূযোগ ও অভ্যাসের অভাবে নষ্ট হতে বসেছে বহু প্রতিভা। এবার এইসব প্রতিভাকে তুলে ধরতে কলকাতায় অনুষ্ঠিত হল এক অভিনব প্রতিভা অন্বেশন ও সুন্দরী প্রতিযোগিতা মিস এন্ড মিসেস ইন্ডিয়া ২০২১.নিউটাউনে এই প্রতিযোগিতায় অংশ […]
বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিটের লাদুনিয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল
বাঁকুড়া , ৭ মার্চ:- বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিটের লাদুনিয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে 40 থেকে 42 হাতির একটি দল রীতিমতো আতঙ্কে এলাকার সাধারণ মানুষরা। সন্ধ্যা হলেই হাতির দলটি লোকালয়ে প্রবেশ করছে ক্ষতি করছে এলাকার স্থানীয় কৃষকদের ফসলের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। গত কয়েকদিন ধরেই হাতির উপদ্রবে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কিন্তু […]
আরামবাগে নাবালিকাকে খুনের হুমকি দিয়ে ধর্ষনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।
হুগলি , ১৮ এপ্রিল:- নাবালিকাকে খুনের হুমকি দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষনের অভিযোগে অন্তঃসত্ত্বা নাবালিকার মা ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। জানা গেছে, আরামবাগ পৌরসভার ৮ নং ওয়ার্ডের গরগরি গ্রামের বাসিন্দা নাবালিকার বাবা-মা পেশায় দিনমজুর। প্রায় বছর খানেক আগে ওই নাবালিকার বাবা-মা কাজে বেরিয়ে গেলে তাদের প্রতিবেশী […]









