প্রসেনজিৎ মাহাতো , ২৪ নভেম্বর:- ম্যাচ জিতলেও সময়টা ভাল যাচ্ছে না এটিকে মোহনবাগানের। জবি জাস্টিনের পর সুসাইরাজ। আশা করা হয়েছিল, বেশ কয়েকটা ম্যাচ পাওয়া যাবে না দলের উইঙ্গারকে। জানুয়ারি পর্যন্ত নয়। কিন্তু মরশুমের জন্য ছিটকে গেলেন। গত ২০ নভেম্বর আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম একাদশেই ছিলেন। কিন্তু ম্যাচের প্রথমার্ধেই বিপক্ষের প্রশান্তের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। হাঁটুতে চোট পেয়ে মাটিতে পড়েন তিনি। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। পরিবর্ত হিসেবে মাঠে নামেন শুভাশিস বসু। তারপর থেকেই জল্পনা শুরু হয়। তা কতটাই বা গুরুতর। এমআরআই রিপোর্টের অপেক্ষাতেই ছিল গোটা সবুজ-মেরুন শিবির। আর রিপোর্ট হাতে পেতেই সর্বনাশ। জানা গেল, এসিএল গ্রেড-থ্রি ইনজুরি হয়েছ ফুটবলারের হাঁটুতে। চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হতে অন্তত ছ’মাস সময় লাগবে। ফলে চলতি আইএসএলে ফের মাঠে নামার কোনও সম্ভাবনাই রইল না সুসাইরাজের। আগামী সপ্তাহে হতে পারে অস্ত্রোপচারও। সুসেইরাজের বিকল্প নিয়ে আজ বৈঠক হতে পারে। নতুন ফুটবলার নেবে দল। আপাতত শুভাশিস বসুকে দিয়ে কাজ চালানো হবে।
Related Articles
আদালতের নির্দেশে নিষিদ্ধ বাজি আটকাতে মাঠে নেমেছে প্রশাসন।
কলকাতা , ৩০ অক্টোবর:- চলতি বছর কালীপুজো দীপাবলিতে সব রকমের বাজি নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের আদেশ শিরোধার্য করে বাজির ব্যবসা আটকাতে কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জায়গায় বাজির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণ বাজি। কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে নিষিদ্ধ শব্দবাজি আটক করেছে এসএসপিডি। লরিতে করে এই বাজি আনার […]
সর্বস্তরের মানুষের মতামত নিয়েই পশ্চিমবঙ্গ দিবস পালনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
কলকাতা, ২৯ আগস্ট:- সমাজের সর্বস্তরের মানুষের মতামত নিয়ে এবং বিধানসভায় সার্বিকভাবে আলোচনার পরেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নবান্নে ২০ জুনের বদলে অন্য কোনো দিন পৃথক পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সর্বদল বৈঠক বসে। সেখানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এ কথা ঘোষণা করেছেন […]
চালকের তৎপরতায় দূর্ঘটনা থেকে রক্ষা পেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- চালকের তৎপরতায় বড় মাপের দূর্ঘটনা থেকে রক্ষা পেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার। বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়ার হিন্দুস্তান পেট্রোলয়ামের গ্যাস রিফিলিং স্টেশন থেকে গ্যাস ভরে নিয়ে কলকাতার দিকে যাওয়ার সময়ে ১৬নম্বর জাতীয় সড়কের ধুলাগড় ব্রিজের ওপরে হঠাৎই গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখেন চালক। সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে দেন তিনি। প্রথমেই ব্যাটারির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন […]









