প্রসেনজিৎ মাহাতো , ২৩ নভেম্বর:- প্রথম আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক কে হবেন? তা নিয়ে সদস্য–সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সূত্রের খবর অনুযায়ী, অধিনায়ক নীতি এটিকে মোহনবাগান কোচ আন্তেনিও হাবাসের দেখানো পথ অনুসরণ করতে চলেছেন ইস্টবেঙ্গলের হাই–প্রোফাইল কোচ রবি ফাউলার। ডার্বি দিয়ে আইএসএল অভিযান শুরু। তার আগে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে স্বদেশি–বিদেশি মিলিয়ে ঘুরিয়ে–ফিরিয়ে ক্যাপ্টেন করেছেন। সেই তালিকায় রয়েছে এক বাঙালির নামও। বিদেশির মধ্যে রয়েছেন ড্যানি ফক্স। একেক ম্যাচে একেকজনকে অধিনায়ক করবেন। তবে সরকারি ঘোষণা এখনও করেননি। এটিকে মোহনবাগান কোচ পঁাচজনের তালিকা তৈরি করেছেন। রয়েছেন প্রীতম কোটাল, অরিন্দম ভট্টাচার্য, সন্দেশ ঝিঙ্ঘান, এডু গার্সিয়া এবং রয় কৃষ্ণা। প্রথম ম্যাচে প্রীতম অধিনায়ক হয়ে ইতিহাসে নাম তুলেছেন। ডার্বিতে ফাউলার কাকে অধিনায়ক করেন, এখন সেটাই দেখার।
Related Articles
বেআইনিভাবে গরু পাচার করতে গিয়ে হুগলিতে গ্রেফতার দুই অভিযুক্ত।
প্রদীপ বসু, ২২ এপ্রিল:- বেআইনি ভাবে গরু পাচার করতে গিয়ে গ্রেফতার দুই অভিযুক্ত। রবিবার রাত ১১ টা নাগাত গরু বোঝাই একটি ছোটো হাতি আসছিল দিল্লি রোডের দিক থেকে। গোপন সূত্রে খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ মানকুন্ডু মেন্টাল হাসপাতালের সামনে থেকে গাড়িটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর দিতে পারেনি গাড়ি চালক। এরপর গাড়ি ও ২১ […]
লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ, অভিযোগ তৃণমূলের দিকে।
হুগলি, ৬ এপ্রিল:- ভোটের প্রচার ও মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ত্রিবেনী ঘোষ পাড়ায় হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি আটকে ইট পাটকেল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।শনিবার রাতে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিজেপির অভিযোগ এ দিন বাঁশবেড়িয়ার ১৭নং ওয়ার্ড থেকে পুজো দিয়ে ফেরার সময় লকেট চট্টোপাধ্যায়ের উপর তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণ […]
সংস্কারের কাজ শেষ, রামকৃষ্ণপুর ঘাট পরিদর্শন করলেন অরূপ রায়।
হাওড়া, ১৩ অক্টোবর:- রাত পোহালেই কাল মহালয়া। দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্য দিনে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয় হাওড়া জেলার সুপ্রাচীন রামকৃষ্ণপুর ঘাটে। ঘাটের বৃহৎ অংশ ভেঙে যাওয়ায় এতদিন দুর্ঘটনার আশঙ্কা থাকত সর্বক্ষণ। পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে হাওড়া পৌরনিগমের সহায়তায় শেষ হওয়া রামকৃষ্ণপুর ঘাটের সংস্কারের কাজ শুক্রবার বিকেলে পরিদর্শন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন […]






