হাওড়া , ২২ নভেম্বর:- আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে বামফ্রন্ট ও তাদের সহযোগী সংগঠনগুলির ডাকে আজ হাওড়ায় বালিখাল থেকে বি.গার্ডেন পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয়। ওই মহামিছিলের নেতৃত্বে ছিলেন কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, বিপ্লব মজুমদার, ডাঃ জগন্নাথ ভট্টাচার্য সহ বামফ্রন্ট নেতৃবৃন্দ। বালিখাল থেকে সকাল ৯ টা নাগাদ শুরু হয় ওই মিছিল। এরপর জিটি রোড বরাবর ওই মিছিল প্রায় ১৬ কিমি. রাস্তা পরিক্রমা করে শেষ হবে শিবপুর বি.গার্ডেনের সামনে। উল্লেখ্য, জনগণের জীবন-জীবিকা ও ঐক্য রক্ষা করতে, দেশ ও দেশের সম্পদ রক্ষা করতে এবং কেন্দ্রীয় সরকারের সর্বনাশা নীতির বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। তারই সমর্থনে এদিন মহামিছিল হয় হাওড়ায়।
Related Articles
আজ থেকে বন্ধ হয়ে গেলো চন্দননগর হসপিটালের চারটি ওয়ার্ড।
হুগলি,৩ মে:- শনিবারই চন্দননগরে এক মহিলা সহ মোট ৩ জনের করোনা পজিটিভ হয়েছে। তাঁরা প্রথমে চন্দননগর হাসতালে ভর্তি ছিলো। তাই কোনরকম ঝুঁকি না নিয়ে আজ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মহিলা ও পুরুষদের মেডিক্যাল ও সার্জিক্যাল মিলিয়ে মোট চারটি ওয়ার্ড বন্ধ করে দিলো। খোলা রইলো শুধু শিশু ও মায়েদের বিভাগ। Post Views: 8,384
মারের বদলা মার , বদলা আমরা নেবই – অগ্নিমিত্রা পাল।
হাওড়া , ১১ ডিসেম্বর:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জে, পি নাড্ডার কনভয়ের উপর হামলার প্রতিবাদে হাওড়ায় সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে গতকাল জেলাশাসকের অফিসের সামনে যে বিক্ষোভ হয় সেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির ঘটনায় বিজেপি মহিলা মোর্চার তিন কর্মী আহত হন। এদের ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। শুক্রবার হাওড়া জেলা হাসপাতালে আহতদের দেখতে […]
গায়ের জোড়ে ,রিগিং করে ভোট করা যাবে না মঙ্গলবার তৃণমূল ভবনে বৈঠকে কাউন্সিলরদের এই নির্দেশ দিলেন শীর্ষ নেতারা।
কলকাতা,৩ মার্চ:- তৃণমূল ভবনে শুরু কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক। মঙ্গলবার এর এই বৈঠকে আছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বৈঠকে যোগ দিয়েছেন কলকাতার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। যে সমস্ত ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নেই, সেইসব ওয়ার্ডের তৃণমূল সভাপতিরা যোগ দিয়েছেন বৈঠকে। পুরসভা নির্বাচনে দলের রণনীতি নিয়ে হবে আলোচনা। […]






