হাওড়া , ১৯ নভেম্বর:- শুভেন্দু অধিকারীর হোর্ডিং এবার হাওড়া শহরে। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন বেলেপোল এর হ্যাংস্যাং ক্রসিংয়ে লাগানো হয়েছে ওই বিশাল হোর্ডিং। নিচে লেখা “আমরা দাদার অনুগামী”। হোর্ডিংয়ের উপরে লেখা “চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির।” শুভেন্দুকে একজন “দক্ষ প্রশাসক, দক্ষ সংগঠক, উদার ও নির্ভীক জননেতা এবং বঙ্গের বন্ধু” হিসাবে উল্লেখ করা হয়েছে। হোর্ডিংয়ে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবিও। এই হোর্ডিংয়ের কিছুটা দূরেই “আমরা দাদার অনুগামী” এদের তরফ থেকে লাগানো হয়েছে আরও একটি হোর্ডিং। তাতে লেখা “যার কাছে সবকিছু বলা যায়। যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। যাকে আপন বলে ভাবা যায়। যার কাছে বিশ্বাসটুকু রাখা যায়। সেইতো জননেতা। তুমি আমাদের সেই নেতা। আমাদের এই সম্পর্ক যেন থাকে চির অটুট।” স্বাভাবিকভাবেই হাওড়া শহরের প্রাণকেন্দ্রে এই দুই হোর্ডিং ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই হোর্ডিং দিয়েছে তা অবশ্য জানা যায়নি।
Related Articles
মুখ্যমন্ত্রীর স্বপ্ন আজ বাস্তবায়িত , নোনা জলে ধান চাষ নতুন করে এনে দিয়েছে লক্ষী চাষীদের ঘরে।
কলকাতা, ২৮ ডিসেম্বর:- বাঁধ ভাঙা নোনা জলে ডুবে যাওয়া জমিতে মাথা দোলাচ্ছে সোনালী ধান! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত। মূলত তারই উদ্যোগ এবং পরিকল্পনায় বন্যা প্লাবিত এলাকায় নতুন প্রজাতির নোনা স্বর্ণ ধান চাষের উদ্যোগ নেওয়া হয়। নোনা জলেও যে ধান চাষ সম্ভব। সরকারের বিতরিত সেই ধান নতুন করে লক্ষ্মী এনে দিয়েছে চাষীর ঘরে। […]
সেন্ট জেভিয়ার্স কলকাতায় অন্যভাবে পালিত পূণ্য শুক্রবার।
তরুণ মুখোপাধ্যায়,১০ এপ্রিল:- পূণ্য শুক্রবার বা গুড ফ্রাইডে এক পবিত্র দিন, কারণ এই দিনে জগতের ত্রাণকর্তা প্রভু যীশু খৃষ্ট সমগ্র মানব জাতির পরিত্রাণের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই দিনটি তাই ত্যাগের মহিমা বহন করে আনে। তাই এই দিনের প্রকৃত তাৎপর্য অনুযায়ী সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী তাদের সভাপতি ও কলজের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডমিনিক […]
পণের টাকা না দেওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
খানাকুল, ১৮ ফেব্রুয়ারি:- বিয়ের পন না দেওয়ায় এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে খুন করার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মৃত গৃহবধূ বাপের লোকজন। জানা গেছে, মুলত পণের দাবীতেই গৃহবধূকে নাকি গলায় ফাঁস দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃত গৃহবধূর নাম খুশি ঘোষ।বাপের বাড়ি খানাকুলের শ্রীরামপুর। শ্বশুরবাড়ি খানাকুলের রাজহাটির সেনহাট […]








