হাওড়া , ১৬ নভেম্বর:- এই কোভিড পরিস্থিতিতে হাসপাতালের যে সব চিকিৎসক, মেডিকেল স্টাফ, ওয়ার্ড বয়রা তাদের দিদি বা বোনেদের কাছ থেকে দূরে থেকে তাঁদের কর্তব্য পালন করে চলেছেন, ভাইফোঁটার সকালে সেইসব ভাই দাদাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করলেন তাদের বোনেরা। সোমবার ভাইফোঁটার সকালে হাওড়া জেলা হাসপাতালে এই অভিনব কর্মসূচি নেয় বিজেপির মহিলা মোর্চার সদস্যারা। চিকিৎসক, মেডিকেল স্টাফ, হাসপাতাল কর্মীদের পাশাপাশি এদিন হাসপাতালে রোগীদেরও ফোঁটা দেওয়া হয়। ফোঁটা দেওয়ার পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করানো হয়। দূর্গাবতী সিং, অনামিকা আইচ সহ মহিলা মোর্চার নেতৃবৃন্দ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এই কোভিড পরিস্থিতির মধ্যেও চিকিৎসক, স্টাফ সহ অন্যান্যরা যারা বাড়ি থেকে দূরে হাসপাতালে এসে পরিষেবা দিয়ে চলেছেন তাদের কথা ভেবেই এই ভাইফোঁটার আয়োজন বলে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়।
Related Articles
করোনা রুখতে রাজ্যে লকডাউন জারির সম্ভাবনা খারিজ করে দিয়েছে রাজ্য সরকার।
কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা রুখতে রাজ্যে লক ডাউন বা কারফিউ জারি করার কোন সম্ভাবনা রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। মালদায় রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে ডাকা এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,লক ডাউন বা কারফিউ কোন সমাধান নয়।মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত কোন কারণ নেই। পরিস্থিতির […]
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তে টানা তিন দিন রাজ্যে বৃষ্টি।
কলকাতা, ১৯ সেপ্টেম্বর:- আগামী তিন দিন টানা বৃষ্টি রাজ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি রাঁচী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। যা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আর এই নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার যুগলবন্দিতে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ টানা বৃষ্টিতে ভিজতে চলেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিস জানিয়েছে, […]
হাওড়ার জগৎবল্লভপুরে কাঠ চেরাই কলে ভয়াবহ আগুন।
হাওড়া, ৬ মার্চ:- হাওড়ার জগৎবল্লভপুরের প্রতাপপুর এলাকায় কাঠ চেরাই কলে ভয়াবহ আগুন। মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কাঠকলের পাশেই ছিল বেশ কিছু বাড়িঘর। আগুনের আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। […]










