হাওড়া , ১৬ নভেম্বর:- এই কোভিড পরিস্থিতিতে হাসপাতালের যে সব চিকিৎসক, মেডিকেল স্টাফ, ওয়ার্ড বয়রা তাদের দিদি বা বোনেদের কাছ থেকে দূরে থেকে তাঁদের কর্তব্য পালন করে চলেছেন, ভাইফোঁটার সকালে সেইসব ভাই দাদাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করলেন তাদের বোনেরা। সোমবার ভাইফোঁটার সকালে হাওড়া জেলা হাসপাতালে এই অভিনব কর্মসূচি নেয় বিজেপির মহিলা মোর্চার সদস্যারা। চিকিৎসক, মেডিকেল স্টাফ, হাসপাতাল কর্মীদের পাশাপাশি এদিন হাসপাতালে রোগীদেরও ফোঁটা দেওয়া হয়। ফোঁটা দেওয়ার পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করানো হয়। দূর্গাবতী সিং, অনামিকা আইচ সহ মহিলা মোর্চার নেতৃবৃন্দ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এই কোভিড পরিস্থিতির মধ্যেও চিকিৎসক, স্টাফ সহ অন্যান্যরা যারা বাড়ি থেকে দূরে হাসপাতালে এসে পরিষেবা দিয়ে চলেছেন তাদের কথা ভেবেই এই ভাইফোঁটার আয়োজন বলে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়।
Related Articles
ডি-ফার্মা কোর্সে পড়ানোর নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঙ্গুর থেকে ধৃত এক।
হুগলি, ৩১ জানুয়ারি:- ব্যাঙ্গালোরে বিভিন্ন বেসরকারি কলেজে ডি. ফার্ম (ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট) কোর্সে পড়ানোর নাম করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ আজ ভোররাতে কোলকাতা বাঘাযতীন এলাকা থেকে গ্রেফতার করে অমিতাভ দাস নামে এক ব্যক্তিকে। তার নামে অভিযোগ, জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 180 জন পড়ুয়াদের কাছ থেকে 2 লক্ষ টাকা করে […]
শুধু কার্ড নয় ,আকাশ ছোঁয়া পিঁয়াজের দামে গলবে মন।ভোটারদের মন পেতে পিঁয়াজ বিলি অসিতের।
হুগলি,১৮ ডিসেম্বর:- বাজার দর নিয়ে কারোর মাথা ব্যাথা নেই। সবাই ব্যাস্ত এনআরসি ও ক্যাবের সমর্থন কিংবা বিরোধিতা নিয়ে। সমাজের একশ্রেনির মানুষ বর্তমানে জখন এই অভিযোগ তুলছেন ঠিক তখনই সাধারন মানুষের কথা মাথায় রেখে দিদিকে বলো কর্মসূচিতে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের হাতে পেঁয়াজ তুলে দিলেন। পাশাপাশি শীতের কথা মাথায় রেখে সকলকে একটি করে কম্বল […]
রেল দুর্ঘটনায় আহতদের দেখতে হাওড়া হাসপাতালে মন্ত্রী।
হাওড়া, ৪ জুন:- রেল দুর্ঘটনায় আহতদের দেখতে রবিবার সকালে হাওড়া জেলা হাসপাতালে আসেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, আহতদের চিকিৎসা চলছে। সবরকমের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকেই এখন ভালো আছেন। এদের সুস্থ করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আরও ট্রেন আসছে। যদি আর আহতরা কেউ আসেন তাদের জন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে। […]





