মালদার , ১৫ নভেম্বর:- শব্দ বাজি ফাটাতে গিয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার কদমতলী গ্রাম পঞ্চায়েতের জালালপুর এলাকায়। মৃত স্কুল ছাত্রীর নাম জয়ন্তি রবিদাস (৭) পরিবারের রয়েছে বাবা রতন রবিদাস এবং মা তুলসী রবিদাস। রতন রবিদাসের দুই মেয়ে। জয়ন্তি পরিবারে বড়ো। সে স্থানীয় কদমতলী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের ছাত্রী। পরিবার সূত্রে জানা যায় প্রত্যেক বছরের ন্যায় গতকালকেও কালী পূজা উপলক্ষে বাড়ির পরিবারের সদস্যদের সাথে বাজি ফাটা ছিলেন। সেই সময় বাজি আগুন হঠাৎই তার জামাতে লেগে যায়। তার চিৎকার শুনে পরিবারের লোকেরা ছুটে আসলে আগুন নিভিয়ে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই স্কুলছাত্রীর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।
Related Articles
রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে পাঁচ জেলায় ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা , ৭ এপ্রিল:- আগামী শনিবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে পাঁচ জেলার যে ৪৪ টি আসনে নির্বাচন রয়েছে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরমধ্যে কলকাতা পুলিশ এলাকায় থাকবে ৯৪ কোম্পানি। তাছাড়াও আলিপুরদুয়ারের ৯৬, কোচবিহারে ১৮৩, হাওড়া পুলিশ কমিশনারেটএ ৯৯, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৩৮, হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় ৩৫, […]
মহিলা কনস্টেবলের সঙ্গে বচসায় জড়িয়ে খবরের শিরোনামে জাদেজা !
স্পোর্টস ডেস্ক , ১১ আগস্ট:- এক মহিলা পুলিশ কনস্টেবলের সঙ্গে বচসায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা । জানা গিয়েছে , মাস্ক পরা নিয়ে এক মহিলা কনস্টেবলের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর । রাজকোটের কিষাণপাড়া চোকে রাত ৯টা নাগাদ রাস্তায় জাদেজার গাড়ি দাঁড় করান সোনাল গোসাই নামের ওই মহিলা কনস্টেবল । গাড়িতে ছিলেন জাদেজার স্ত্রী রিভাবাও । […]
আদিবাসী পরীক্ষার্থীদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ আরামবাগে।
আরামবাগঃ, ২৭ সেপ্টেম্বর:- আদিবাসী পরীক্ষার্থীদের মারধরের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবী তুলে আরামবাগ থানায় ব্যাপক বিক্ষোভ আদীবাসীদের। স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার কনস্টেবল পরিক্ষা দিয়ে ফেরার পথে আরামবাগ স্টেশন এলাকায় কয়েকজন আদিবাসী যুবকের সাথে টোটোচালকদের বচসাকে কেন্দ্রকরে উত্তপ্ত হয় আরামবাগ স্টেশন এলাকা। আদিবাসী পরীক্ষার্থীদের মারধরের প্রতিবাদে এদিন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তীর ধনুক নিয়ে আরামবাগ […]





