Potatoes and onionsহাওড়া , ৭ নভেম্বর:- আলু পেঁয়াজের কালোবাজারি রুখতে শনিবার সকালে হাওড়ায় বেশ কয়েকটি বাজারে অভিযান চালাল হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট শাখা। এদিন সকাল থেকেই এনফোর্সমেন্ট শাখার টিম হাওড়ার কদমতলা বাজার, কালিবাবুর বাজার ও শিবপুর বাজারে অভিযান চালান।ইবি-র ইন্সপেক্টর সহ অন্যান্য আধিকারিকরা এদিন হাওড়া শহরের বাজারগুলিতে খুচরো ও পাইকারি বিক্রেতাদের কাছে যান। বিক্রেতাদের কাছে কাগজপত্র ও স্টক পরীক্ষা করে দেখেন তাঁরা। তবে, কালোবাজারির প্রমাণ মেলেনি। যে সব ব্যবসায়ীরা মজুত সংক্রান্ত সরকারি নির্দেশিকার কথা জানেন না, তাঁদেরও এদিন সচেতন করা হয়। কোনও বাজারে যাতে আলু পেঁয়াজের কালোবাজারি না হয়, সে বিষয়টিও এদিন বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
Related Articles
মাথাভাঙায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ অব্যাহত , পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ ।
কোচবিহার, ৪ সেপ্টেম্বর:- উত্তেজনা বেড়েই চলেছে মাথাভাঙায়। বিক্ষোভ কর্মসূচী শেষ হতেই ফের তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে মাথাভাঙা শহরের শনি মন্দির লাগোয়া এলাকায়। দুই পক্ষ থেকে ব্যাপক বোমাবাজি করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। এদিকে ওই ঘটনার […]
ডাকাতরা নরবলি দিত তার চরনে, সিমলাগড় কালী মন্দিরে এলেই দেখা যায় সেই হাড়ি কাঠ।
হুগলি, ২০ অক্টোবর:- প্রায় ৫০০ বছরের পুরনো পান্ডুয়ার সিমলাগড়ের দক্ষিনা কালী।শোনা যায় শের শাহ জি টি রোড তৈরি করার আগে এই পুজো শুরু হয়েছিল। সেই সময় ওই এলাকা ছিল শ্মশান ও জঙ্গলে ভরা।ছিল না কোনও জনবসতি। মানুষ ওই এলাকায় যেতে ভয় পেত। ঠ্যাঙ্গারে বাহিনীর উৎপাত ছিল। লোকশ্রুতি আছে, সেই সময় ওই এলাকার এক পুকুর পাড়ে […]
শর্তসাপেক্ষে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের আয়োজনের অনুমোদন দিল কমিশন।
কলকাতা, ৬ মে:- শর্ত স্বাপেক্ষে রবীন্দ্রজয়ন্তী সংক্রান্ত সরকারি অনুষ্ঠানের আয়োজন করার অনুমোদন দিল নির্বাচন কমিশন। বাংলা দিবসের মতো ওই অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না বলে কমিশনের তরফে জানানো হয়েছে। মুখ্যসচিব-সহ সরকারি স্তরের আধিকারিকরা সরকারিভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন। কিন্তু, কোনও রাজনৈতিক ব্যক্তির ছবি রবীন্দ্র জয়ন্তী সংক্রান্ত ব্যানার বা হোডিংয়ে ব্যবহার করা যাবে না। এবং […]








