কলকাতা , ৩ নভেম্বর:- অতিমারীর আবহে দুর্গাপুজোর মত কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করতে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে। এবার দীপাবলিতে বাজি না পোড়ানোর জন্য ও রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। নবান্নে আজ এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যে কালীপুজোর গাইডলাইন ঘোষণা করেন। তিনি বলেন পুজো উদ্যোক্তাদের এবার দুর্গা পুজোর মত কোভিড বিধি মেনে কালি পুজোর আয়োজন করতে হবে। খোলামেলা মন্ডপ সহ যাবতীয় সুরক্ষা বিধি বজায় রাখতে হবে। বিসর্জনের শোভাযাত্রাও বন্ধ রাখতে বলা হয়েছে। প্রতিমা নিরঞ্জনের দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে পুলিশ পুজো কমিটির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করবে।
Related Articles
ফের সেই হাওড়া স্টেশন , আবারও উদ্ধার লক্ষ লক্ষ টাকা।
হাওড়া, ১৯ মার্চ:- ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকা। এবার উদ্ধার হয়েছে প্রায় বত্রিশ লক্ষ আশি হাজার টাকা। আরপিএফ এর ‘সতর্ক’ অভিযানে একই দিনে দু’দফায় হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ টাকা। শনিবার হাওড়া স্টেশনে আরপিএফ এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালায়। প্রথমে হাওড়া […]
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন চালু বৈদ্যবাটিতে।
হুগলি , ৩০ মে:- করোনা কালে আক্রান্ত ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির হাতে মা ক্যান্টিনের মাধ্যমে ডিম ভাত তুলে দেবে বৈদ্যবাটি পুরসভা। রবিবার পুরসভা প্রাঙ্গনে ক্যান্টিনের সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে চাঁপদানীর বিধায়ক তথা বৈদ্যবাটি পুরসভার পুরপ্রশাসক অরিন্দম গুই বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের পাশে থাকতেই এই […]
ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি হিন্দমোটরে।
হুগলি, ২ মে:- ডিম ব্যাবসায়ী কে লক্ষ করে দুষ্কৃতীদের গুলি, আহত ডিম ব্যবসায়ী রাজীব সরকার উত্তরপাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি। হুগলির উত্তরপাড়ার ঘোষপাড়া এলাকার ঘটনা। তার অভিযোগ আজ সকালে ডিমের গাড়ি থেকে মাল নামানোর সময় হঠাৎই চার দুষ্কৃতীয়া আসে তাকে ছুরি মারার চেষ্টা করে। বাধা দিতে গেলে তারা গুলি চালায়। গুলি তার পেটে লাগে। তবে রাজিব […]








