সুদীপ দাস , ৩১ অক্টোবর:- বাড়ির সামনে খেলতে গিয়ে বিকট শব্দে ফাটলো বোমা। ঘটনায় গুরতর জখম এক শিশু। আহত ওই শিশুর নাম কৈমুদ্দিন(৮)। বাড়ি ভদ্রেশ্বর থানার এঙ্গাস ফাঁড়ির কাছে। শনিবার বিকেলে গৃহশিক্ষকের কাছ থেকে ফিরে এসে বাড়ির কাছেই খেলছিলো কৈমুদ্দিন। খেলতে খেলতেই সে ফাঁড়ির পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে চলে যায়। এরপরই কানফাঁটা শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। কৈমুদ্দিনের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে দেখতে পায় সে মাটিতে শুয়ে ছটফট করছে। তরিঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গৌরহাটি ইএসআই হাসপাতালে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। খোদ ফাঁড়ির কাছেই এধরনের ঘটনা ঘটায় হতচকিত সকলেই। ওই বাড়িতে আরও বিস্ফোরক থাকতে পারে এই সন্দেহে গোটা বাড়িটি ঘিরে ফেলেছে পুলিশ।
Related Articles
শতাধিক মুসলিম পরিবারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো চুঁচুড়া শহর তৃণমূল এস.সি, এস.এসটি, ওবিসি মোর্চার সভানেত্রী।
সুদীপ দাস,২৪ মে:- লকডাউন ও আমফুনের দাপটের পরও যেন ঘরে বসে ঈদ উৎসব মাটি না হয় তাই এলাকার মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ালো হুগলি-চুঁচুড়া শহর তৃণমূল এস.সি, এস.এস টি, ও বিসি মোর্চার সভানেত্রী অনিন্দিতা মন্ডল। এদিন শহরের চার নম্বর ওয়ার্ড বিবি মসজিদ এলাকার শতাধিক মুসলিম পরিবারদের হাতে লাচ্ছা, কাজু , কিসমিস, দুধ , চিনির মত খাদ্য […]
ভুয়ো সিবিআই-কান্ডে ধৃত শুভদীপের ঘর থেকে উদ্ধার বেশ কিছু জিনিস।
হাওড়া, ১৬ জুলাই:- ভুয়ো সিবিআই-কান্ডে ধৃত শুভদীপকে নিয়ে নিউটাউনে গেল পুলিশ। তার ঘর থেকে উদ্ধার বেশ কিছু জিনিস। ভুয়ো সিবিআই-কান্ডে মূল অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার দিল্লি থেকে হাওড়ায় আনা হয়। তারপর থেকেই দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। কোথায় কোথায় সে যেত সেইসব জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিধান নগরের নিউটাউনে শুভদীপ যেখানে ঘর ভাড়া নিয়েছিল, তদন্তকারীরা […]
ব্যান্ডেল স্টেশন থেকে ৩২কেজি গাজা সহ ৩ মহিলাকে গ্রেপ্তার করলো ব্যান্ডেল জিআরপি।
হুগলি,৫ ফেব্রুয়ারি:- ব্যান্ডেল স্টেশন থেকে ৩২কেজি গাজা সহ ৩ মহিলাকে গ্রেপ্তার করলো ব্যান্ডেল জিআরপি। ধৃত তিন মহিলা হুগলীর খামারগাছির বাসিন্দা। ধৃতরা হলো আলো রায়(৫০), শিখা সরকার(৪৫ ), পুষ্প হালদার(জয়া/৪৫) । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশন থেকে গ্রেপ্তার করে ব্যান্ডেল জিআরপি ও এসআরপি হাওড়া কারনান সাহেবের স্পেশাল গ্রুপ । ধৃতরা উড়িষ্যা থেকে দুটো […]



