কলকাতা , ৩০ অক্টোবর:- রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় ৫০ লাখ ছুয়েছে। কৃষিদপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় ৪৯ লক্ষ ৮৮ হাজার কৃষক এই প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করেছেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের সূচনা করেন। কৃষকবন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী বছরে ২ হাজার থেকে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। জুন ও নভেম্বর মাসে চাষের মরশুমের শুরুতে এই টাকা দেওয়া হয়। নথিভুক্ত কৃষক ৬০ বছর বয়সের মধ্যে মারা গেলে তাঁর পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। পাশাপাশি কৃষকবন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকলেই সরাসরি আরও কয়েকটি সরকারি প্রকল্পের সুবিধা মিলছে। এবারই প্রথম খরিফ মরশুমে বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকবন্ধুর আওতায় থাকা কৃষকদের সরাসরি অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। এজন্য আলাদা করে আবেদন করার প্রয়োজনই সরকারের কাছে ন্যূনতম সংগ্রহ মূল্যে ধান বিক্রি করার ক্ষেত্রেও কৃষকবন্ধুদের নাম আলদা করে নথিভুক্ত করার প্রয়োজন পড়ছে না।
Related Articles
বৌমাকে খুন করে শ্বশুর ও জামাই উধাও।
দত্তপুকুর , ৩ আগস্ট:- বৌমাকে খুন করে শ্বশুর ও জামাই উধাও দত্তপুকুর থানার বামনগাছি মন্ডলগাতী গ্রামে। রেশমা বিবি (২২) কে খুন করা হয়েছে এমন অভিযোগ করছেন রেশমা বিবি আত্মীয় পরিজন। মূলত শশুর মুজাফার হোসেন এবং স্বামী আজহারউদ্দিন দুজন মিলে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে বলে অভিযোগ। সকালে মেয়ে ফোন করে কানাকাটি করেছিল আজ সকালে। শ্বশুরকে পায়ে […]
হাওড়ায় সিএএ, এনআরসি প্রত্যাহারের দাবিতে তৃণমূলের মিছিল।
হাওড়া,২৩ ডিসেম্বর:- সিএএ, এনআরসি নিয়ে এবার প্রতিবাদ মিছিল হল হাওড়ায়। সোমবার সকালে হাওড়ায় অরূপ রায়ের নেতৃত্বে ওই মিছিল হয়। হাজির ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, লক্ষ্মী রতন শুক্লা, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, অয়ন বন্দ্যোপাধ্যায়, শেখ ইসলামউদ্দিন লালা প্রমুখ। এদিন বেলা ১২টা নাগাদ ময়দানের ফ্লাইওভারের নিচে থেকে মিছিল শুরু হয়। প্রায় […]
আসানসোল থেকে দুই গৃহবধূ ও দুই রাজমিস্ত্রিকে আনা হলো নিশ্চিন্দা থানায়।
হাওড়া, ২২ ডিসেম্বর:- বালির নিশ্চিন্দার আনন্দনগরে গৃহবধূ নিখোঁজের ঘটনায় আসানসোল থেকে নিশ্চিন্দা থানার পুলিশ দুই গৃহবধূ ও দুই রাজমিস্ত্রি সহ ছোট শিশু সমেত মোট পাঁচ জনকে বুধবার নিশ্চিন্দা থানায় আনা হয়। এক সপ্তাহের মধ্যে নিখোঁজ রহস্যের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দুই গৃহবধূ সহ প্রেমিকদের গ্রেফতার করা হয়। এদিন তাদের সকলকে […]





