হুগলি , ২৬ অক্টোবর:- হুগলি জেলায় প্রথম গঙ্গার দূষণ রোধ করতে অভিনব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন হুগলি জেলার কোন্নগরে। সোমবার বিজয়া দশমীতে কোন্নগরে অভিনব পরিবেশ বান্ধব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন করার ব্যবস্থা করেছে কোন্নগর পুরসভা। কোনো দুর্গা প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হচ্ছেনা। তার পরিবর্তে কোন্নগর লোকনাথ ঘাটে পুরসভার উদ্যোগে দুর্গা প্রতিমা গঙ্গার জল দিয়ে গলিয়ে ফেলা হচ্ছে। এরপর সেই জল পরিশুদ্ধ করে তারপর পড়ছে গঙ্গায়। কোন্নগর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে দিনদিন গঙ্গার দূষণ বাড়ছে। তাই গঙ্গার দূষণ রোধ করতে তারা এই পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেছে। কোন্নগর পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পরিবেশপ্রেমীরা।
Related Articles
বাজি কারখানায় বিস্ফোরণে মৃত-৩ , আহত ৮।
উঃ২৪পরগনা ৩ জানুয়ারি:- নৈহাটি থানার দেবকে বাজি কারখানায় বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে উঠল প্রায় ১০ কিমি এলাকা। ইতিমধ্যেই তিন জনের মৃত্যুর ও ৮ জনের আহতের খবর পাওয়া যাচ্ছে।তবে প্রশাসন সুত্রে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি ।ঘটনাস্থলের রয়েছে নৈহাটি থানার পুলিশ ও দমকল । অর্জুন সিং এর অভিযোগ এলাকায় ১০০ বেশি বেয়াইনি বাজি কারখানা চলছিল । […]
বৈদ্যবাটিতে রক্তদান শিবিরে অরণ্য সপ্তাহ পালন যুব তৃণমূলের।
< strong> হুগলি, ১৮ জুলাই:- করোনা কালে রক্ত সঙ্কটের মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদান শিবির করল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস।রবিবার শেওড়াফুলি ভক্তিমহলে স্বেচ্ছায় রক্তদান শিবিরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাধারণ মানুষেরাও রক্তদান করেন।সেখানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস এর সভাপতি তথা চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুই ও জেলা সভাপতি […]
৩ জওয়ানের বিরুদ্ধে সাজা ঘোষণা হাওড়া জেলা পকসো আদালতের।
হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ৩ জওয়ানের সাজা ঘোষণা হলো হাওড়া জেলা পকসো আদালতে। জানা গেছে, গত ২০১৫ সালের ২৭ ডিসেম্বর তারিখে চলন্ত ট্রেনের কামরায় ওই নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ৩ জওয়ানের সোমবার সাজা ঘোষণা হয় হাওড়া আদালতে। সোমবার হাওড়া জেলা পকসো কোর্টের বিশেষ বিচারক ধৃত পঙ্কজ কুমার এবং বালকরাম যাদবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড […]




