হুগলি , ২৪ অক্টোবর:- কোন্নগরের বাটার মোড়ে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে তার কাজে বাধা দিয়ে হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার বাটার মোড়ে ডিউটি করছিল কোন্নগর পুলিশ ফাঁড়ির এক সিভিক ভলেন্টিয়ার। সেখানে একটি এম্বুলেন্স পাশ করানোর সময় সেখানে বেআইনি ভাবে বাইক নিয়ে ঢুকে পড়ে কোন্নগর দেব পাড়ার বাসিন্দা সায়ম্বর দেব। সিভিক ভলেন্টিয়ারটি ওই ব্যক্তির বাইক আটকে এম্বুলেন্স ছাড়তেই সিভিক ভলেন্টিয়ারের উপর চড়াও হয় সয়ম্বর দেব। নিজেকে কোলকাতা হাইকোর্টের উকিল পরিচয় দিয়ে রাস্তার উপর বাইক দার করিয়ে ধাক্কাধাক্কি শুরু করে দেয় সিভিক ভলেন্টিয়ারকে। এই ঘটনায় পুজোর অষ্টমীর দিনে ব্যাপক যানজট সৃষ্টি হয় কোন্নগর জিটি রোডে। সিভিক ভলেন্টিয়ারকে হেনস্থা করার ঘটনা মোবাইল বন্দি করে অনেকেই। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষের প্রশ্ন যারা দিন রাত মানুষের সরক্ষার স্বার্থে কাজ করছে তাদের প্রকাশ্যে এভাবে হেনস্থা হতে হবে কেন। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
Related Articles
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে টাটাকে ফুল, মালা দিয়ে রাজ্যে আনার প্রতিশ্রুতি শুভেন্দুর।
সিঙ্গুর, ১৮ এপ্রিল:- সেই সিঙ্গুর। যেখান থেকে টাটা গোষ্ঠী এ রাজ্য থেকে মুখ ফিরিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই মাটিই বাম শাসনের অবসান ঘটানোর কেন্দ্র। সেই মাটিতে দাঁড়িয়েই ফুল-মালা দিয়ে টাটাকে বরণ করে নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন সিঙ্গুরের বরা মাঠে দলের হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন […]
আত্মনির্ভর ভারতের নেতৃত্ব দেবে বাংলা – কলকাতায় এসে বললেন প্রধানমন্ত্রী ।
কলকাতা , ২৩ জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজী সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পুরন করতে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজ নেতাজির ১২৫ তম জন্মবর্ষিকী উদযাপনের সূচনা করে তিনি বলেন, নেতাজি আত্মনির্ভর ভারতের সঙ্গে সঙ্গে সোনার বাংলা গড়ার ও ডাক দিয়েছিলেন। আজ তার স্বপ্নকে সামনে রেখে দেশ আত্মনির্ভর হয়ে উঠছে। বাংলা এই আত্মনির্ভর […]
ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর।
হাওড়া, ৫ জুন:- বাড়ির পাঁচতলা ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রীর। মৃতার নাম রিজওয়ানা পারভীন (১৭)। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে শিবপুরের কাজিপাড়া এলাকায়। লোডশেডিংয়ের কারণে ওই ছাত্রী এদিন ছাদে হাওয়া খেতে ওঠে। কিছুক্ষণ পরে তার পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা শিবপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে […]





