হাওড়া , ২৪ অক্টোবর:- রাজ্যে করোনায় মৃত্যুর হার বেশি। এমতাবস্থায় দাঁড়িয়ে রাজ্যের উচ্চ আদালত পূজামণ্ডপগুলোতে প্রবেশে যে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে তাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার মহাঅষ্টমীর বিকেলে বেলুড় মঠে প্রতিমা দর্শনে আসেন তিনি। প্রতিমা দর্শন এর পাশাপাশি বেলুড় মঠে কিছুটা সময় কাটানোর পর ফের রাজভবন উদ্দেশ্যে যাত্রা করেন। মঠ ছেড়ে বেরোনোর সময় সাংবাদিকদের তিনি জানান, দেবীর কাছে রাজ্যবাসীর ভালো চেয়ে প্রার্থনা করেছি। এর পাশাপাশি তিনি জানান, মন্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিয়ে রাজ্যের উচ্চ আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। পুজোগুলির কোনও ক্ষতি হয়নি। অথচ ভবিষ্যতের জন্য একটি ভালো পদক্ষেপ হয়ে রইল। এছাড়াও রাজ্যপাল রাজ্যবাসীর কাছে আর্জি জানান, কোভিড থেকে বাঁচতে সমস্ত নিয়ম-নীতি মেনে চলুন। করোনা মানুষের জীবনে একটি অধ্যায়। ভ্যাকসিন হয়তো আর কিছুদিনের মধ্যেই মিলবে। ততদিন পর্যন্ত সাবধানতা অবলম্বন অত্যন্ত প্রয়োজনীয়।
Related Articles
ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগ, হাল ফিরতে চলেছে চন্দননগরের ঐতিহাসিক রেজিষ্ট্রার ভবনের!
সুদীপ দাস, ১৭ ফেব্রুয়ারি:- ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগে চন্দননগরের ঐতিহাসিজ রেজিস্ট্রি ভবনের পুনঃনির্মান হতে চলেছে। শুক্রবার সেই ভবন পরিদর্শনে এলেন ভারতে অবস্থিত ফ্রান্স দূতাবাসের এক প্রতিনিধি দল। দলে ছিলেন দিল্লীর ফ্রান্স দূতাবাসের ইন্দো-ফ্রান্স সংস্কৃতি বিভাগের আধিকারিক এমানুয়েল লেবরান ড্যামিয়েনস, কোলকাতার ফরাসী কনস্যুল জেনারেল দিদিয়ের তালপেইন সহ মোট আটজনের প্রতিনিধি দল। ৮ জনের এই দলে ছিলেন ফরাসী […]
বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে মারামারি বারাসাতে।
উঃ২৪পরগনা,২৬ নভেম্বর:- বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে হাতাহাতি মারামারি বারাসাতে। মঙ্গলবার বারাসাতের বারাসাত ব্যারাকপুর রোড়ের শুভাঙ্গম অনুষ্ঠান বাড়িতে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার মন্ডল সভাপতি নির্বাচনের ফল ঘোষণা ছিল। অভিযোগ সেখানে ৩৮টি মন্ডলের প্রায় ১৮ জনকে বাদদিয়ে নতুন সভাপতি নির্বাচন করা হয়। সেখানে জেলার কিছুনেতাদের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এদিন বিজেপি কর্মীদের মধ্যে […]
হকারদের হাতাহাতিতে চলন্ত ট্রেন থেকে পড়ে মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক হকার।
হাওড়া,১৩ মার্চ :- হকারদের হাতাহাতিতে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল বীরভূমের নলহাটি থানার উজিরপুর গ্রামের বাসিন্দা শুভ্রজ্যোতি পালের (১৯)। গত ৬ মার্চ শুক্রবার বিকেলে বালি আর উত্তরপাড়া স্টেশনের মাঝে ওই ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা রাজ্যে। সেই ঘটনার তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে দু’জন হকারকে ঘটনার পরদিনই পুলিশ গ্রেপ্তার করেছিল। এদের জিজ্ঞাসাবাদ […]







