স্পোর্টস ডেস্ক, ২৩ অক্টোবর:- দ্বিতীয়বারের পরীক্ষাতেও দেখা গেল করোনামুক্ত হননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফের তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।গত ১৩ অক্টোবর রোনাল্ডোর শরীরে ভাইরাসের হদিশ মেলে। তখন তিনি ব্যস্ত ছিলেন দেশের হয়ে খেলতে। কোনও উপসর্গও ছিল না। ম্যাচের আগে নিয়ম মাফিক করোনা পরীক্ষাতেই রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই কোয়ারেন্টাইনে রোনাল্ডো। প্রায় ১০ দিন কেটে যাওয়ার পরও করোনামুক্ত হননি তিনি বলেই জানা গেল। অর্থাৎ করোনা আক্রান্ত জুভেন্তাস তারকাকে এখনও আইসোলেশনেই থাকতে হবে। আর তাতেই লিও মেসিদের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে তাঁকে দলে না পাওয়ার সম্ভাবনা আরও প্রবল হল।
Related Articles
মানবিক কাজের অনন্য নজির আরামবাগে।
আরামবাগ, ১১ ফেব্রুয়ারি:- আবারও মানবিক কাজের অনন্য নজীর আরামবাগে। পথের ধারে অসুস্থ ভবঘুরেকে দেখতে পেয়ে বাইক থেকে নেমে পড়লেন এক চিকিৎসক। জীব সেবাই শিব সেবা, এই আদর্শকে সামনে রেখে চিকিৎসক চিকিৎসা শুরু করেন এবং খাবার খাইয়ে সুস্থ করে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরামবাগ পুলিশ প্রশাসনের ট্রাফিক পুলিশেরা ঘটনাস্থলে ছুটে আসেন।তারাও মানবিক কাজে হাত লাগান। […]
আন্ত:রাজ্য গাঁজা পাচারের গ্যাং এবার রাজ্য গোয়েন্দা পুলিশের জালে।
হাওড়া, ১৪ এপ্রিল:- আন্ত:রাজ্য গাঁজা পাচারের গ্যাং এবার গোয়েন্দা পুলিশের জালে। হাওড়ার লিলুয়ার কোনা হাইরোডে সিআইডি’র নার্কোটিক বিভাগের জালে ধরা পড়ে আন্তঃরাজ্য ওই গাঁজা পাচারকারী গ্যাং। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে লিলুয়ার কোনা হাইরোডের ধারে একটি গোডাউনে লিলুয়া থানাকে সঙ্গে নিয়ে হানা দেন সিআইডির আধিকারিকরা। হাতেনাতে ধরা পড়ে ওই গ্যাংটি। এক দুষ্কৃতী পালিয়ে গোডাউনের […]
চন্দননগরে ডাকাতি কান্ডে ধৃত তিনজনের ১২দিনের পুলিশ হেফাজত !
সুদীপ দাস, ২২ সেপ্টেম্বর:- চন্দননগর ডাকাতি কান্ডে ধৃত তিনজনকে ১২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলো আদালত। বুধবার ধৃত তিনজনকেই চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার দিন ধৃতরা সোনা না নিয়ে যেতে পারলেও নগদ প্রায় দেড় লক্ষ টাকা লুঠ করেছিল লক্ষ্মীগঞ্জ বাজারের ফিনান্স কোম্পানি থেকে। লুঠ হওয়া টাকার সিংহভাগই ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে সাংবাদিক […]









