কলকাতা , ২০ অক্টোবর:- পুজোর মুখে রাজ্যের ডাক্তারি পুড়ুয়াদের জন্য সুখবর। রাজ্যের দুই মেডিকেল কলেজে আরও ২৫০ টি এমবিবিএস আসন বৃদ্ধি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে। ১০০টি এমবিবিএস আসন নিয়ে সূচনা হচ্ছে এই ব্যাচের। পাশাপাশি দুর্গাপুরের গৌরী দেবী মেডিক্যাল কলেজে আরও ১৫০টি এমবিবিএস আসন বাড়ানো হয়েছে। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে বাংলার মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য এমবিবিএস পড়ার আসনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র আরও শক্তিশালী করার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড হাসপাতালগুলিতে আরও নার্স নিযুক্ত করার নির্দেশ দেন। সে ব্যাপারে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংশ্লিষ্ট ফাইলে মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে মোট ২৪৭৫ জন নার্স নিযুক্ত হচ্ছেন।
Related Articles
যাবজ্জীবন খুনের সাজাপ্রাপ্ত আসামি প্যারোলে বাড়ি এসে প্রায় মাসখানেক ধরে ফেরার।
হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- যাবজ্জীবন খুনের সাজাপ্রাপ্ত এক আসামী প্যারোলে বাড়ি এসে প্রায় মাসখানেক ধরে ফেরার। ২০১৭ সালে বালির এক মহিলাকে গলা কেটে খুনের ঘটনার ওই আসামীর নাম দীপক সিং। লিলুয়া থানা এলাকার ভট্টনগর অঞ্চলের বাসিন্দা দীপক সিং। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীপক প্রেসিডেন্সি জেলে খুনের সাজাপ্রাপ্ত ছিলেন। জুলাই মাসের ২৫ তারিখ এক মাসের প্যারোলে লিলুয়ার বাড়ি আসেন […]
সৌরভকে আক্রমণ পিসিবির, এশিয়া কাপ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ।
স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- বাতিল হচ্ছে এশিয়া কাপ। বুধবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর এ হেন মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কারণ এশিয়া কাপ বাতিল হওয়ার ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও সরকারি ভাবে কিছু জানায়নি বলেই দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র। পাক বোর্ডের দাবি, এশিয়া কাপ বাতিল […]
বাণিজ্য সম্মেলন নিষ্ফলা বলে রাজ্যপাল যে দাবি করেছেন তা ভিত্তিহীন – অমিত মিত্র।
কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে এরাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশ বিদেশের শিল্প মহলের প্রশংসা লাভ করেছে বলে অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেছেন। শিল্প সম্মেলনের কার্যকারিতা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের তোলা প্রশ্নের জবাব দিয়ে অর্থমন্ত্রী পাল্টা চিঠি দিয়েছেন। সেখানে রাজ্যপালকে তিনি জানিয়েছেন, বাণিজ্য সম্মেলন নিষ্ফলা বলে তিনি যে দাবি করেছেন তা […]




