কলকাতা , ১৬ অক্টোবর:- রাজ্য সরকার এখন এজেন্সির পরিবর্তে সরাসরি চুক্তিভিত্তিক পদ্ধতিতে তথ্য প্রযুক্তি কর্মীদের নিয়োগ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছন। সাধারন মানুষকে পরিষেবা দিতে তথ্য প্রযুক্তি কর্মীরা রাজ্যের ই গভর্নেন্স সংক্রান্ত প্রযুক্তির মানের অনেক উন্নতি ঘটিয়েছেন বলে তিনি আজ এক টুইট বার্তায় জানিয়েছেন। চুক্তিভিত্তিক কর্মীদের বছরে ৩০ দিনের ছুটি এবং শারীরিক অসুস্থতার জন্যে অতিরিক্ত ১০ দিনের মেডিক্যাল লিভ দেওয়া ছাড়াও নিয়ম মেনে মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হচ্ছে। ৬০ বছরে তাদের চাকরি জীবন শেষ হওয়ার পরে এককালীন তিন লক্ষ টাকা দেওয়া ছাড়াও স্বাস্থ্য সাথী প্রকল্পে তাদের চিকিৎসার খরচ বহন করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
অতদূরে পালিয়ে গিয়েও রেহাই মিললো না, আন্দামান থেকে অপহরণকারীকে ধরে আনল জগাছা থানার পুলিশ। উদ্ধার নাবালিকা।
হাওড়া, ৮ মে:- অতদূরে পালিয়ে গিয়েও রেহাই মিললো না। আন্দামান থেকে অপহরণকারীকে ধরে আনল হাওড়ার জগাছা থানার পুলিশ। উদ্ধার হয়েছে নাবালিকাও। জানা গেছে, অপহৃত ওই নাবালিকাকে আন্দামান থেকে উদ্ধার করেছে হাওড়ার জগাছা থানার পুলিশ। গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক। ধৃতের নাম গুরুপদ মাইতি (২২)। রবিবার এদের দুজনকেই বিমানে আন্দামান থেকে নিয়ে আসে পুলিশ। গত ২২ মার্চ […]
ছাত্রকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। হাওড়ার স্কুলে বিক্ষোভ।
হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- কয়েকদিন আগে মিড ডে মিলের খাবার নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকেরা। এবার ক্লাস সিক্সের এক ছাত্রকে শাস্তিস্বরূপ স্কুলে মারধর ও একটানা কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠল হাওড়ার সাঁত্রাগাছির একটি স্কুলের জনৈক শিক্ষকের বিরুদ্ধে। ওই ঘটনা নিয়ে শনিবার স্কুলে অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে স্কুলে আসে পুলিশ। ছাত্রের অভিভাবক জানান, সরস্বতী পুজোর […]
বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের মিছিল।
হাওড়া , ৮ সেপ্টেম্বর:- বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে হাওড়ায় প্রতিবাদ মিছিল করল তৃণমূল। মঙ্গলবার বেলা ১০টা নাগাদ দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিবপুর ট্রামডিপো থেকে ওই মিছিল শুরু হয়। এরপর জিটি রোড, সন্ধ্যাবাজার, মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দানে এসে মিছিল শেষ হয়। মিছিলে সোস্যাল […]





