স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- ইস্টবেঙ্গলের জার্সি পরে এ বার আইএসএলে খেলবেন এ লিগে খেলা ডিফেন্ডার স্কট নেভিল। মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল সরকারি ভাবে জানিয়ে দেয়, অভিজ্ঞ এই ডিফেন্ডারকে লোনে নেওয়া হয়েছে।ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার আগে কোচ রবি ফাওলার ব্রিসবেন রোরকে কোচিং করিয়েছেন। সেখানেই ফাওলারের কোচিংয়ে খেলেছেন নেভিল। ২০১৯-২০ মরসুমে নেভিল ব্রিসবেন রোরের হয়ে প্রায় সবক’টি ম্যাচেই খেলেছেন। ডিফেন্সকে জমাট রেখেছিলেন তিনি। এ লিগে চতুর্থ হয় ব্রিসবেন রোর। এর পিছনে এই ডিফেন্ডারের অবদান রয়েছে অনেকটাই। নেভিল ১২ মরসুম খেলছেন এ লিগে। দুশোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে নেভিলের। এ রকম একজন অভিজ্ঞ ডিফেন্ডারের খোঁজেই ছিল ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ২৩ দলের হয়েও খেলেছেন নেভিল।
Related Articles
অবস্থানে বসা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে হাওড়া থেকে বামেদের মিছিল।
হাওড়া, ২৭ জুলাই:- ৫০০ দিন ধরে অবস্থানে বসা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে হাওড়া থেকে বামেদের মিছিল রওনা হলো ধর্মতলার গান্ধী মূর্তি অভিমুখে। সরকারি শূন্যপদে স্বচ্ছতার সাথে অবিলম্বে স্থায়ী নিয়োগ, দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে বামফ্রন্টের মিছিল রওনা হলো হাওড়া থেকে। ওই মিছিল যাবে কলকাতার ধর্মতলার গান্ধী মূর্তির দিকে যেখানে প্রায় ৫০০ দিন ধরে অবস্থান […]
মহিলাদের কটুক্তির প্রতিবাদে , চলল গুলি ও বোমা ভাটপাড়ায়
ব্যারাকপুর , ১৬ নভেম্বর:- ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। ফের চলল গুলি,পড়ল বোমাও। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার স্থির পাড়ার বুড়িবটতলা এলাকায়। ওইদিন বুড়িবটতলা এলাকায় রাত-ভোর ধরে দুষ্কৃতী তান্ডবে চলল বোমা ও গুলি। এই ঘটনায় স্থানীয় তিনজন জখম হয়েছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল ৬ টা থেকে সোয়া দশটা পর্যন্ত স্থির পাড়া রোড অবরোধ করে বিক্ষোভ […]
সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে – ছত্রধর মাহাতো।
পশ্চিম মেদিনীপুর , ১১ জানুয়ারি:- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চলের ছাতনি গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মীসভার আয়োজন করা হয়। ওই কর্মী সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলাপরিষদের সদস্য অঞ্জনা মাহাতো সহ আরো অনেকে। তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন ২০০৯ – […]







