সুদীপ দাস , ৯ অক্টোবর:- প্রত্যেকবারের মত বিগ বাজেট না হলেও করোনা আবহে এবারও দর্শকদের মন জয় করতে প্রস্তুত চুঁচুড়ার রথতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এবারে এই পুজো ৬৩ বছরে পদার্পন করতে চলেছে। প্রত্যেকবছর শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হয় এই পুজো। তবে করোনার দাপটে অনেকটাই ভাটা পরেছে এবারের বাজেটে। তার মধ্যেও প্রায় ২লাখ ৮০ হাজার টাকা বাজেট নিয়ে অনেককেই চমকে দিতে চলেছে রথতলা। সরকারী বিধিনিষেধ মেনে খোলামেলা মন্ডপসজ্জা থাকলেও দর্শকদের মন জয় করতে মন্ডপে থাকছে থিমের ছোঁয়া। এবিষয়ে পুজো কমিটির কোষাধ্যক্ষ কৌশিক রায় বলেন এবারে গ্রামবাংলার আটচালার পুজোর দালান উঠে আসছে রথতলার মাঠে।
Related Articles
উড়ছে সবুজ আবির। হাওড়ায় ধূলিসাৎ বিজেপি। ১৬ – ০ তে জয়ের পথে এগোচ্ছে তৃণমূল।
হাওড়া , ২ মে:- সম্পূর্ণ ফলাফল হাতে না এলেও হাওড়ায় ১৬ – ০ ব্যবধানে জয়ের পথে এগোচ্ছে তৃণমূল। এখনও পর্যন্ত শিবপুর, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, জগৎবল্লভপুর, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, পাঁচলা কেন্দ্রে সরকারিভাবে তৃণমূলের জয়ের খবর এসেছে। বাকি কেন্দ্রগুলিতেও জয়ের দোরগোড়ায় রয়েছে তৃণমূল। এবার হাওড়ায় বিধানসভা ভোটে তৃণমূলের জয়জয়কার। কার্যত গেরুয়া বাহিনীকে দুরমুশ করে ১৬ […]
সংশোধনাগার গুলিতে ভিড় কমাতে বন্দি আবাসিকদের প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা , ১১ মে:- বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যের সংশোধনাগার গুলিতে ভিড় কমাতে রাজ্য সরকার সেখানকার বন্দি আবাসিকদের প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে ধাপে ধাপে এই কাজ শুরু হবে বলে কারা দপ্তর সূত্রে জানা গিয়েছে। বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে কারা বিভাগের আধিকারিকরা আজ বৈঠকে বসেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বন্দী […]
করোনা ভাইরাসের আতঙ্কে চরম দুশ্চিন্তায় চন্ডীতলার গভেষক অর্পণ ব্যানার্জি।
হুগলি,৪ ফেব্রুয়ারি:- একদিকে যেমন গভেষণা সম্পূর্ণ করার তাগিদ, ছুটিতে বাড়ি ফিরে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা। তেমনই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। কর্মস্থলে ফিরলেও আপাতত থাকতে হবে গৃহবন্দি হয়ে। তাই চরম দুশ্চিন্তায় চন্ডীতলার গভেষক অর্পণ ব্যানার্জি। গত ছয় মাস ধরে চীনের সাংহাই এর জুহুই এলাকায় জৈব রসায়ন নিয়ে গবেষনা করছেন অর্পন বাবু। পূর্বে মুম্বই আই […]






