কলকাতা , ৯ অক্টোবর:- বিজেপির গতকালের নবান্ন অভিযানের প্রেক্ষিতে বেআইনি জমায়েত এবং আইন ভাঙার অভিযোগে পুলিশ ওই দলের জাতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সহ সাত নেতার বিরুদ্ধে স্বতপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে। শহরের দুই থানায় মুকুল রায়, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়,ভারতী ঘোষ জয়প্রকাশ মজুমদার সহ ওই বিজেপি নেতাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ছাড়াও ভারতীয় দণ্ডবিধির 143 147 149 332 353 এবং 283 ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মত আচরণ করছে তা আরো একবার প্রমান হলো। অন্যদিকে গতকাল বিজেপি যুব মোর্চার মিছিলে পুলিশি হামলার অভিযোগ তুলে আজ দলের তরফ থেকে শহরে মিছিল বের করা হয়। দিলীপ ঘোষের নেতৃত্বে ওই মৌন মিছিল দলের রাজ্য দপ্তর থেকে শুরু হয়ে ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয়।
Related Articles
আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর বিচার চায় আর জি কর, প্রতিবাদে শিক্ষক থেকে শিল্পী চন্দননগরে।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- বিচার চেয়ে প্রতিবাদ মিছিল চিকিৎসক, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক বুদ্ধিজীবী, আইনজীবী থেকে সাধারন মানুষের। মিছিলে যোগ দেওয়া চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিষ সরকার বলেন, এখনো পর্যন্ত একটা জেদের উপর দাঁড়িয়ে এই মিছিলে যারা আছেন তারা রাষ্ট্র ব্যবস্থার কাছে রাজ্য সরকারের কাছে জানতে চায় একটা সরকারি মেডিকেল কলেজে যে চিকিৎসক খুন হলেন, কেন খুন হলেন? […]
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী কে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
কলকাতা , ৮ডিসেম্বর:- রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে বাম শিবিরের পাশাপাশি গোটা রাজ্য জুড়েই। খবর গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও। নবান্ন সূত্রে জানা গিয়েছে বনগাঁ থেকে ফিরে এদিন বিকালে বা সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে যেতে পারেন বর্তমান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, তীব্র শ্বাসকষ্ট […]
দশ গোল খেয়েও ম্যাচের সেরা গোলকিপার !
স্পোর্টস ডেস্ক, ২১ জুন:- পরাজিত দলের গোলকিপার ১০ গোল হজম করেও ম্যাচ সেরার পুরস্কার হাতে বাড়ি ফিরলেন। গত বুধবার রাশিয়ান প্রিমিয়ার লিগের দল রোস্তভের ছয় ফুটবলারের দেহে করোনা ভাইরাস উপস্থিতি ধরা পড়ে। তাই বাধ্যতামূলকভাবে ওই ছয় ফুটবলারকে কোয়ারেন্টিনে যেতে হয়। মূল দলের ছজন ফুটবলার না থাকায় সমস্যায় পড়ে রোস্তভ। দুদিন পর সোচির বিরুদ্ধে ম্যাচ। আর […]







