কোচবিহার , ৮ অক্টোবর:- কাজে পূনর্বহালের দাবীতে আন্দোলন করতে গিয়ে বিএসএনএল কর্মীদের সাথে বচসা প্রাক্তন সেনাকর্মীদের। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, এতদিন প্রাক্তন সেনাকর্মীরাই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভারত সঞ্চার নিগম লিমিটেড এর কোচবিহার জেলার সব দপ্তর গুলিতে। কিন্তু ২০১৯ এর অক্টোবরে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন সেনাকর্মীদের ছাঁটাই করে দেওয়া হয়। এরপর থেকেই কাজের পুনর্বহালের দাবিতে বিগত এক বছর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রাক্তন সৈনিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। বৃহস্পতিবার কোচবিহার জেলায় বিএসএনএলের সদর দপ্তর সাগর দিঘীর পাড়ে আন্দোলনে সামিল হন ওই প্রাক্তন সৈনিক সংঘের সদস্যরা। অভিযোগ, বিএসএনএলের কর্মীরা প্রাক্তন সেনাকর্মীদের গালিগালাজ ছাড়াও এদিন গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেন প্রাক্তন সৈনিকরা। এদিন ওই সংঘের সম্পাদক তপন চৌধুরী অভিযোগ করে বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সংগঠনের আলোচনা চললেও দেশের প্রাক্তন সেনাকর্মীদের অপমান মেনে নেওয়া যায় না।
Related Articles
শেওড়াফুলি নিস্তারিণী মায়ের হাতে খাঁড়া নেই , তার বদলে রয়েছে সোনার তরোয়াল।
হুগলি , ১৪ নভেম্বর:- বর্ধমান জেলার অন্তর্ভুক্ত শেওড়াফুলি রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়ের নাতি রাজা হরিশচন্দ্র বসবাস শুরু করেন বর্ধমানের নারায়নপুরে। মা দম্পক লতার আদরের দুলাল। হরিশচন্দ্র তিনটি রানি ছিল সর্বমঙ্গলা হরসুন্দরী, ও রাজবন। একদিন হরিশচন্দ্র রাগ করে তার প্রিয় ঘোড়াকে নিয়ে অজানা গন্তব্যে পাড়ি দিলেন। প্রায় ৭০ মাইল ঘোড়া ছুটিয়ে ভোরে ঘোড়া থামলো হুগলীর […]
পার্কসার্কাস-কান্ডে নিহত রিমার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য সরকারের। পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ১১ জুন:- পার্কসার্কাস কাণ্ডে নিহত রিমা সিং এর শোকার্ত পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিমা সিংহের মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শনিবার ফোনে কথা বলেন। তাকে সমবেদনা জানান এবং তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে রিমা সিংহের ছোট ভাইকে হোম গার্ডে চাকরির আশ্বাস দেন। পাশাপাশি ৫ লক্ষ টাকা নগদ এদিন তুলে দেওয়া হয় পরিবারের […]
দমকলের খাদ্যসামগ্রী বিতরণ হাওড়ায়।
হাওড়া,১০ এপ্রিল:- দমকলের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে আজ সকালে গরীব মানুষের হাতে শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় চার শতাধিক মানুষের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। লকডাউনের ফলে প্রচুর মানুষ বিভিন্নরকম সমস্যায় ভুগছেন। অনেকে খাদ্যশস্য পাচ্ছেন না। সেই কথা মাথায় রেখেই শুক্রবার সকালে দমকল কর্মীরা গরীব মানুষের পাশে এসে দাঁড়ালেন। Post Views: 697




