সুদীপ দাস , ৭ অক্টোবর:- মুখ্যমন্ত্রীর মুখ থেকে অনুদানের কথা ঘোষনার পরই অনাড়ম্বর বদলে গেলো আড়ম্বরে। ঘট পুজো বদলে গেলো মূর্তি পুজোয়। আগমনির আনন্দে আবারও খুশির মেজাজ এলাকাবাসীদের মনে। ঘটনাটি চুঁচুড়ার বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির। এবছর এই পুজো ৪৮ তম বর্ষে পদার্পন করতে চলেছে। করোনার জেরে লকডাউনের ফলে বাজেটে টান পরেছিলো পুজো কমিটির। তাই এই কমিটি ভেবেছিলো এবার ঘট পুজোর মধ্য দিয়ে নমো-নমো করেই শারোদৎসব সারা হবে। কিন্তু দিনকয়েক আগে পুজো কমিটি গুলিকে মুখ্যমন্ত্রীর ৫০ হাজার টাকা করে অনুদান ঘোষনার পরই স্বস্তির নিঃশ্বাস ফেলে এই কমিটি। সঙ্গে-সঙ্গে তাঁরাও মূর্তি পুজো করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে খোলামেলা প্যান্ডেলের মধ্য দিয়েই সরকারী বিধিনিষেধ মেনে এবারে পুজো করবে বাবুগঞ্জ সার্বজনীন বলে জানান পুজো কমিটির সম্পাদক দিলীপ কুমার ভট্টাচার্য্য।
Related Articles
হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে প্রায় ৯১ লক্ষ টাকা মূল্যের গয়না উদ্ধার , গ্রেফতার এক।
হাওড়া, ১৮ আগস্ট:- নাকা চেকিংয়ের সময় হাওড়া স্টেশনের পুরানো কমপ্লেক্সের ১১ নম্বর গেটে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করল রেল পুলিশ। গতকাল ওই ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৩ কেজি ১০০ গ্রাম রুপো এবং ১কেজি ৯৪০ গ্রাম সোনা। যার আনুমানিক মূল্য প্রায় ৯১ লাখ টাকা। ধৃতের নাম রজত গুপ্তা। তিনি লিলুয়া থানা এলাকার বাসিন্দা। তাঁর কাছ […]
শত্রুর মোকাবিলায় প্রস্তুত বাহিনী , কলাকাতায় দাঁড়িয়ে হুঙ্কার রাওয়াতের
কলকাতা , ১৪ ডিসেম্বর:- দেশের ভূখণ্ড কে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ভারতীয় সেনা কোন চেষ্টাই বাদ দেবে না সোমবার কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নীলগিরি ক্লাস সেভেনটিন এ ফ্রিগেট যুদ্ধজাহাজ উদ্বোধনে এসে দেশের শত্রুদের আরও একবার হুঁশিয়ারি দিলেন বিপিন রাওয়াত। চিফ অফ ডিফেন্স স্টাফ( সিডিএস) হিসেবে দেশের সেনাবাহিনীতে তাঁর জন্যই এই পদ তৈরি হয়। অতীতে […]
করোনা নিয়ন্ত্রণে আসায় অন্য রোগের চিকিৎসায় বাড়তি নজর দিতে চায় স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ২৩ নভেম্বর:- করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অন্য রোগের চিকিৎসার উপরেও বাড়তি নজর দিতে চায় স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা পিছু একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে দফতরের তরফে। করোনা রোগীদের জন্য চুক্তিভিত্তিক যে সব স্বেচ্ছাসেবক […]




