কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্য সরকার চলতি খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে। চলতি ২০২০-২১ খরিফ মরশুমে এক হাজার ৮৬৮ টাকা কুইন্টাল হিসাবে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। গতবছর এই হার ছিল এক হাজার ৮৫৫ টাকা। আগামী দোসরা নভেম্বর থেকে এই ধান কেনার প্রক্রিয়া শুরু হচ্ছে। এছাড়াও কৃষকরা কেন্দ্রীয় ক্রয় কেন্দ্রে এসে সরাসরি ধান বিক্রি করলে তাদের কুইন্টাল প্রতি আরও কুড়ি টাকা করে উৎসাহ মূল্য দেওয়া হবে। এইজন্যে সব জেলায় প্রাথমিকভাবে ২৯৩ টি কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। একজন কৃষক সর্বাধিক ৯০ কুইন্টাল পর্যন্ত ধান বিক্রয় করতে পারবেন। এই জন্য গত পয়লা অক্টোবর থেকেই নতুন কৃষক বন্ধুদের নাম নিবন্ধী করণ শুরু হয়েছে। কোভিড অতিমারীর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে কৃষকরা অন্নদাত্রী মোবাইল অ্যাপের মাধ্যমেও নাম নথিভুক্ত করতে পারবেন বলে সরকারি ভাবে জানানো হয়েছে।
Related Articles
রেল ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবে উৎসবের মরসুমে পাহাড়ে টয়ট্রেন চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা
কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- রেল ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবে উৎসবের মরসুমে পাহাড়ে টয়ট্রেন চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । পর্যটক এবং স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা আশায় বুক বাঁধলেও পুজোর আগে আদৌও পাহাড়ে টয়ট্রেন শুরু হবে কি না, রেলের তরফে তা নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। , স্থানীয় প্রশাসনের অনুমতি মিললেই পাহাড়ে টয়ট্রেনের পরিষেবা […]
লিলুয়ায় কারখানায় আগুন , ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
হাওড়া , ১ ডিসেম্বর:- হাওড়ার লিলুয়ার কুন্দন লেনে একটি লোহার কারখানায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিন দুপুর ১২-২৫ মিনিট নাগাদ লিলুয়ার কুন্দন লেনে ঘটনাটি ঘটে। জানা […]
দশকের শেষ সূর্যগ্রহণ দেখতে উৎসাহী মানুষের ভিড়।
সোজাসাপটা ডেস্ক,২৬ ডিসেম্বর:– বৃহস্পতিবার সাতসকালেই শুরু হয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আংশিক দেখা গিয়েছে এই গ্রহণ। সকাল ৮.০৫ থেকে ১১ টা পর্যন্ত কেরালায় দেখা গিয়েছে। গ্রহণ উপলক্ষে দেশের বেশিরভাগ মন্দিরই ছিল বন্ধ। বন্ধ তারাপীঠ সহ রাজ্যের একাধিক মন্দিরও। চলছে পূজার্চনা। এই গ্রহণ পূর্ণগ্রাস নয়। চাঁদ সূর্যকে পুরো ঢেকে দিতে পারবে না। ফলে সূর্যের কোনগুলি বেরিয়া থাকবে। তা […]



