হুগলি , ৪ অক্টোবর:- মুখ্যমন্ত্রীর ছোট ছোট ছেলেরা এবং সমাজবিরোধীরা যখন অপরাধ করে তখন উনি পুলিশকে কিছু করতে দেন না কিন্তু বিরোধী এলাকায় যখন কিছু ঘটে তখন উনি দেখাতে যায় উনি কতটা সৎ ওনার সততা প্রমাণ করা ছাড়া আর উপায় নেই বলে দাবি করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। একই সাথে হাথরাশ, কৃষি আইনের সমালোচনা করেন তিনি। কৃষি আইন, হাথরাশ সহ বিভিন্ন দাবিতে সিপিএম ও কংগ্রেসের যৌথ মিছিল হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সিপিএম নেতা সুদর্শন রায়চৌধুরী। এদিনের মিছিল থেকে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব। রিষড়ার বাগখাল থেকে শুরু হওয় এই মিছিল শেষ হয় ওয়েলিংটন জুটমিল পর্যন্ত। এই মিছিলে দুই দলের কয়েকশো কর্মী যোগ দেয়। এদিনের মিছিল থেকে কৃষি আইনেরও তীব্র প্রতিবাদ জানান বাম ও কংগ্রেস নেতৃত্ব।
Related Articles
হাওড়াতেও ভার্চুয়ালি পূজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ১৩ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাওড়াতেও বেশ কিছু পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন। এদিন হাওড়া সিটি পুলিশ কমিশনারেট এলাকার মোট ২১টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরমধ্যে রয়েছে হাওড়ার রামকৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব অছি পরিষদ ব্রম্ভতলা ১৫ নম্বর ওয়ার্ড বনবিহারী বোস রোডের একটি পুজোও। এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন হাওড়ার জগৎবল্লভপুরের একটি […]
একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ গ্রেফতার।
হাওড়া, ১৯ আগস্ট:- একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ অবশেষে গ্রেফতার পুলিশের হাতে। ধৃতকে শুক্রবার তোলা হয় হাওড়া আদালতে। মা, দাদা, বৌদি, ভাইঝিকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হলেন বাড়ির ছোট ছেলে দেবরাজ ঘোষ। এর আগে ঘটনার দিনই গ্রেফতার হয়েছিলেন ধৃতের স্ত্রী পল্লবী।জানা গেছে, ঘটনার ৮ দিন পর বৃহস্পতিবার গভীর […]
সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় নয় মাস পর মানসিক প্রতিবন্ধী শংকরকে সুস্থ করে নিজের বাড়িতে ফেরাল হাওড়ার এক মুসলিম পরিবার।
হাওড়া, ১২ ডিসেম্বর:- সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় নয় মাস পর মানসিক প্রতিবন্ধী শংকরকে সুস্থ করে নিজের বাড়িতে ফেরাল হাওড়ার এক মুসলিম পরিবার। বন্ধুত্ব, সম্পর্ক, মানবিকতা যে কোনও বেড়াজাল মানে না, ধর্ম মানে না তাই আবারও প্রমাণিত হলো হাওড়ার বি গার্ডেন থানা এলাকার কলেজ ঘাট রোডে। টানা নয় মাস ভিন ধর্মের এক যুবককে আশ্রয় দিয়ে অবশেষে […]









