বাঁকুড়া , ৩ অক্টোবর:- কেন্দ্রীয় কৃষি বিলের পক্ষে ও বিপক্ষে নেমে পড়েছে দুই রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল। কৃষি বিল নিয়ে তীব্র বিরোধীতায় নেমেছে শাসক তৃণমূল। কৃষি বিলের বিরোধিতায় বাঁকুড়ার জঙ্গলমহলে এসে বিজেপি কে হুংকার দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযান নিয়েও কড়া বার্তা দিয়ে বললেন বাঁকুড়া থেকে পদ্মফুলকে ছুঁড়ে ফেলে দিয়ে ১২ টি বিধানসভা আমরা দখল করবো। অন্যদিকে পিজেপির উদ্দেশ্যে বললেন নবান্ন দখলের স্বপ্ন দেখছেন, স্বপ্নে থাকুন, অসুবিধা নেই, বদমাইশি করতে এলে কিন্তু আমরাও হাতে চুড়ি পরে বসে নেই। আবার নবান্ন অভিযান প্রসঙ্গে সাংসদের হুঁশিয়ারী, নবান্ন অভিযান করছে করুক নবান্নের ধারে কাছেও পৌঁছাতে পারবে না। শাসক তৃণমূল যখন তীব্র বিরোধীতায় তখন বিলের সমর্থনে মাঠ ছাড়তে নারাজ পদ্ম শিবির। কৃষি বিলের সমর্থনে বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার বাঁকুড়ার ছাতনার সভা থেকে দাবী করেন, ২০১২ সালে যখন তৃণমূল কংগ্রেসের লেজ ধরে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তখন কপিল সিব্বাল এই আইনের সমর্থনে বলে ছিলেন, আপ কিসকে সাথ হ্যায়, চাষীও কে সাথ হ্যায়, বিছুরিয়া কে সাথ হ্যায়। সাংসদ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আপনি কার সাথে, চাষীর সাথে না ফড়েদের সাথে।
Related Articles
অষ্টমী বাদে পুজোর বাকি দিনগুলি রাজ্যে সরকারি ও মেডিকেল কলেজের আউটডোর খোলা।
কলকাতা, ১৮ অক্টোবর:- ২২ অক্টোবর রবিবার মহাষ্টমীর দিন বাদে পুজোর বাকি দিনগুলি রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের আউটডোর খোলা থাকছে। সবদিনই ইমার্জেন্সি, ইন্ডোর, রোগ ও রক্ত পরীক্ষার বিভাগসহ অন্যান্য ব্যবস্থাও চালু থাকছে। রাজ্যের স্বাস্থ্য দফতর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, এর পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় পুজোর কয়েকদিনও বিশেষ অভিযান […]
এখনো জলমগ্ন রাস্তাঘাট, প্রতিবাদে রাস্তা অবরোধ করে পুরসভার সাফাই কর্মীদের কাজে বাধা স্থানীয়দের।
হাওড়া, ২৭ আগস্ট:- গত আমফানের পর থেকে জমা জলে ভাসছে রাস্তাঘাট, ঘরদোর। বারবার পুরসভাকে প্রশাসনকে জানিয়েও মেলেনি সমাধান। এই অভিযোগে পুরসভার সাফাই কর্মীদের কাজে বাধা দিয়ে হাওড়ার নোনাপাড়ায় স্থানীয় বাসিন্দারা অবরোধ শুরু করেছেন। অভিযোগ, গত আম্ফানের পর থেকেই এখনো এলাকায় জমে রয়েছে জল। নিকাশির সমস্যার কারণে এই বর্ষাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। জমা জল রাস্তা […]
চাপা সন্ত্রাসের আবহেই শেষ হল রাজ্যের আট দফার ভোটপর্ব।
কলকাতা, ২৯ এপ্রিল:- প্রশাসনিক উদ্যোগের অভাব না থাকলেও মধুরেন সমাপয়েত্ হল না। বরং আগের প্রায় প্রত্যেক দফার মতো বিক্ষিপ্ত অশান্তির আবহেই শেষ হল রাজ্যের অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ পর্ব।রাজ্যে নজীরবিহীন আট দফায় ভোট করানোর পিছনে নির্বাচন কমিশনের মূল যুক্তি ছিল ভোটপর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা। দিনের শেষে সেই পদক্ষেপের কার্যকারিতা অনেকাংশে প্রমাণিত। আট […]







