কলকাতা , ১ অক্টোবর:- রাজ্য সরকারের নির্দেশ মতো কোভিড বিধি মেনে আজ থেকে রাজ্যে সিনেমা হল খুলেছে পাশাপাশি থিয়েটার ও নাটকের অবিনয়ও শুরু হয়েছে। তবে নতুন কোন ছবি হাতে না থাকায় শহর বা জেলার বেশিরভাগ সিনেমা হল এখনই খোলা হচ্ছেনা বলে হল মালিকেরা জানিয়েছেন। মকয়েকটি সিনেমা হল খুললেও সেখানে আজ সংস্কার ও স্যানিটাইজেশের কাজ হয়েছে। পাশাপাশি ৫০ শতাংশ দর্শক নিয়ে শো আয়োজন করার বিষয়টি নিয়েও হল মালিকদের মধ্যে সংশয় রয়েছে। তবে দুর্গাপুজোর আগে বেশ কিছু নতুন ছবি নিয়ে সিনেমা হল দর্শকদের জন্য চালু করা যাবে বলে তাঁরা আশাবাদী।
Related Articles
দুদিন নিখোঁজ থাকার পর জলের ট্যাংক থেকে উদ্ধার শিশুর মৃতদেহ।
হাওড়া, ৬ আগস্ট:- জলের ট্যাঙ্ক থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে শনিবার সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাওড়া থানা এলাকার শ্রীনাথ পোড়েল লেনে। মৃত শিশুর মেজো জেঠিমাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত ১লা আগস্ট হাওড়া জেলা হাসপাতালে ওই শিশু পুত্রের জন্ম দেন শামা পরভীন। ৩রা আগস্ট […]
উন্নয়নকে হাতিয়ার করে বঙ্গধ্বনি কর্মসূচি পালন বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে।
হুগলি , ১৩ ডিসেম্বর:- শুক্রবার থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের ডাকে বঙ্গধ্বনি যাত্রা। ইতিমধ্যে সারা রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চল শহর অঞ্চল পঞ্চায়েত ও পুরো এলাকায় চলছে এই কর্মসূচি। সরকারের দশ বছরের উন্নয়নকে হাতিয়ার করে বঙ্গধ্বনি কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রবিবার ছুটির দিন বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে পুরপ্রশাসক মন্ডলীর সদস্য তথা বিদায়ী কাউন্সিলর সুবীর […]
শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে শুরু করা যাবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন , ৬ জুলাই:- রাজ্যে এবার শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে শুরু করা যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। নবান্নে আজ টালিগঞ্জের চলচ্চিত্রশিল্পের কলাকুশলীদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন,দর্শক ছাড়া চাইলে রিয়ালিটি শো করা যেতে পারে। তবে অডিশনের নামে প্রচুর লোকের জমায়েত করা যাবে না। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করার তিনি পরামর্শ দিয়েছেন। তবে […]




