হাওড়া, ১ অক্টোবর:- হাথরাসে যাওয়ার পথে রাহুল গান্ধিকে গ্রেফতার যোগীর পুলিশের। লাঠিচার্জের অভিযোগ। প্রতিবাদে হাওড়ায় পুড়ল মোদীর কুশপুতুল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাওড়ার পাওয়ার হাউস মোড়ে বিক্ষোভ হয়। শুভ্রজ্যোতি দাসের নেতৃত্বে হয় এই বিক্ষোভ। সেখানে মোদীর কুশপুতুল দাহ করা হয়। উল্লেখ্য, এদিন ভারতীয় দণ্ডবিধির ধারায় রাহুলকে গ্রেফতার করা হয়। হাথরাসে মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখার জন্য বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ দিল্লি থেকে গাড়ি করে রওনা দেন রাহুল ও প্রিয়াঙ্কা। তার আগেই হাথরাসে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়। তাঁদের যাওয়ার পথে জড়ো হন কংগ্রেস সমর্থকরা। কিন্তু গ্রেটার নয়ডার পরীচকের কাছে রাহুল-প্রিয়াঙ্কার কনভয়কে আটকে দেয় যোগী আদিত্যনাথের পুলিশ। তারপর তারা হেঁটেই হাথরাসের উদ্দেশ্যে রওনা দেন। ছিলেন অসংখ্য কংগ্রেস কর্মীরাও। পরে যমুনা এক্সপ্রেসওয়ের কাছে আবারও রাহুলদের আটকায় পুলিশ। পুলিশ দাবি করে, এরপর নির্দেশ লঙ্ঘন করার জন্য ভারতীয় দণ্ডবিধির ধারায় এই গ্রেফতার করা হয়।
Related Articles
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হনুমান।
হাওড়া,৪ জানুয়ারি:- রাস্তার ইলেকট্রিক পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল একটি হনুমান। শনিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার বালিটিকুরি শেঠপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হনুমানটি একটি পেয়ারা গাছে বসেছিল। এরপর সে রাস্তা পেরিয়ে ইলেকট্রিক পোস্টে উঠে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাস্তার উপর দেহটি ছিটকে পড়ে। এলাকার প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মন্ডল স্থানীয় থানাকে বিষয়টি জানান। খবর দেওয়া […]
রাজ্যের দেওয়া ভ্যাকসিনের পুরানো স্টক ফেরত দেওয়ার নির্দেশ দিল সরকার সব বেসরকারি হসপিটালকে।
কলকাতা , ২৭ এপ্রিল:- রাজ্য সরকার সব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী শুক্রবার এর পরে রাজ্যের দেওয়া ভ্যাকসিন এর পুরনো স্টক সরকারকে ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নিয়ে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালগুলোকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামী পয়লা মে থেকে টিকাকরণ চালাতে হলে সব বেসরকারি হাসপাতালকে উৎপাদনকারী […]
পার্শ্বশিক্ষকদের অনশন কর্মসূচি আলোচনার প্রস্তাব খারিজ করে দেবার প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের।
কলকাতা,৬ ডিসেম্বর:- রাজ্যে পার্শ্বশিক্ষকদের চলতি অনশন কর্মসূচি নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব খারিজ করে দেবার প্রতিবাদে বিরোধী কংগ্রেস ও বাম দলগুলি সভা থেকে ওয়াকআউট করে। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় সিপিআইএম দলনেতা ডক্টর সুজন চক্রবর্তীকে এসম্পর্কিত মুলতুবি প্রস্তাবটি পাঠ করতে দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন । বিধানসভায় আজ প্রশ্ন উত্তর পর্ব না থাকাতেও বিরোধী সদস্যরা ক্ষোভ প্রকাশ […]






