হাওড়া, ১ অক্টোবর:- হাথরাসে যাওয়ার পথে রাহুল গান্ধিকে গ্রেফতার যোগীর পুলিশের। লাঠিচার্জের অভিযোগ। প্রতিবাদে হাওড়ায় পুড়ল মোদীর কুশপুতুল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাওড়ার পাওয়ার হাউস মোড়ে বিক্ষোভ হয়। শুভ্রজ্যোতি দাসের নেতৃত্বে হয় এই বিক্ষোভ। সেখানে মোদীর কুশপুতুল দাহ করা হয়। উল্লেখ্য, এদিন ভারতীয় দণ্ডবিধির ধারায় রাহুলকে গ্রেফতার করা হয়। হাথরাসে মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখার জন্য বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ দিল্লি থেকে গাড়ি করে রওনা দেন রাহুল ও প্রিয়াঙ্কা। তার আগেই হাথরাসে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়। তাঁদের যাওয়ার পথে জড়ো হন কংগ্রেস সমর্থকরা। কিন্তু গ্রেটার নয়ডার পরীচকের কাছে রাহুল-প্রিয়াঙ্কার কনভয়কে আটকে দেয় যোগী আদিত্যনাথের পুলিশ। তারপর তারা হেঁটেই হাথরাসের উদ্দেশ্যে রওনা দেন। ছিলেন অসংখ্য কংগ্রেস কর্মীরাও। পরে যমুনা এক্সপ্রেসওয়ের কাছে আবারও রাহুলদের আটকায় পুলিশ। পুলিশ দাবি করে, এরপর নির্দেশ লঙ্ঘন করার জন্য ভারতীয় দণ্ডবিধির ধারায় এই গ্রেফতার করা হয়।
Related Articles
সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য খানাকুলে।
খানাকুলঃ, ২ ডিসেম্বর:- দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুলে। প্রায় পাঁচ কোটি টাকার সোনা রুপার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতিদের। স্থানীয় সুত্রে জানা গেছে, দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে খানাকুল বাজারে। বুধবার রাতে খানাকুল বাজারে শুভঙ্কর সামন্তের সোনার দোকানের তিনটি তালা ভেঙে গ্যাসকাটার দিয়ে লকার কেটে সোনা রুপার গহনা ও নগদ টাকা মিলিয়ে […]
হাওড়ার বিভিন্ন ব্লকে অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি ও সেস পুল ভ্যান প্রদান জেলা পরিষদের।
হাওড়া, ২৯ নভেম্বর:- প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের ১১ দিনের মধ্যেই হাওড়া জেলার বিভিন্ন ব্লকে অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি ও সেস পুল ভ্যান প্রদান করলো হাওড়া জেলা পরিষদ। সোমবার দুপুরে হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন ব্লকে ১৪টি অ্যাম্বুলেন্স, ৫টি শববাহী গাড়ি, ২টি সেস পুল ভ্যান তুলে দেওয়া হয় ব্লকের বিডিওদের হাতে। সবুজ পতাকা উড়িয়ে […]
করোনা আতঙ্কে ২০ ঘন্টা গ্রামে পড়ে রইল মৃতদেহ।
পশ্চিম মেদিনীপুর , ২৮ জুলাই:- করোনা আতঙ্কে ২০ ঘন্টা গ্রামে পড়ে রইল মৃতদেহ, পুলিশের হস্তক্ষেপে শুরু হলো দাহ কাজ । এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের ডালিমাবাড়ি গ্রামের। জানাযায় ডালিমা বাড়ি গ্রামের অমিয় ভট্টাচার্য দীর্ঘদিন ধরে জ্বর উপসর্গ নিয়ে ভুগছিলেন হঠাৎ সোমবার বিকেলে শ্বাসকষ্টজনিত কারণে বাড়িতে মৃত্যু হয় তার। […]




