,নদিয়া,৭ মে:- চরম দুর্দশায় দিন কাটাতে হচ্ছে গয়না শিল্পীরা। নুন আনতে পানতা ফুরানোর মত অবস্থা তাদের , সংসারের সবাই মিলে খেটেখুটে উনুনে হাড়ি চড়াতে হিমশিম খেতে হচ্ছে। তার ওপরে গোটা বিশ্বজুড়ে করোনা থাবা বসিয়েছে। আক্রান্ত থেকে মৃত্যুর সংখ্যা দিন কে দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে । মারনব্যাধিকে প্রতিহত করতে বেধে দেওয়া হল দেশজুড়ে লকডাউন। আর এই লকডাউনে কার্যত কর্মহীন হয়ে পড়েছেন এবার নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর চক মন্ডলপাড়ারর গয়না প্রস্তুত কারিগররা।মালিকের কাছ থেকে রুপো এনে ঘরে বসে নানান অলংকার তৈরি করে এখানকার ২৫ থেকে ৩০ টি পরিবারের কারিগররা। লকডাউনে ফলে নতুন গয়নার অর্ডার নেই। তাই কাজ পাচ্ছেনা কারিগররা। ঘরে পড়েই গয়না প্রস্তুত যন্ত্রের মরচে পড়তে শুরু করেছে। দু’মুঠো অন্ন যোগাবেন কোথা থেকে এখন সেই চিন্তায় ঘুম কেড়েছে অলংকার শিল্পীদের।কি করবেন তারা ভেবে পাচ্ছেন না।
Related Articles
আন্দোলনকে আটকাতে চাইলে আমাদেরও জানা আছে কিভাবে ঠিক করতে হয়, প্রস্তুতি দেখতে এসে সাফ জবাব সুকান্তর।
হাওড়া, ১২ সেপ্টেম্বর:- গণতান্ত্রিক আন্দোলনের কন্ঠরোধ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুলিশ যদি বিজেপি কর্মীদের আগামীকাল নবান্ন অভিযান করতে বাধা দেয় তাহলে পুলিশকেও বিজেপি ছেড়ে কথা বলবে না। পুলিশকে কিভাবে ঠিক করতে হয় তা বিজেপি কর্মীদের জানা আছে। সোমবার দুপুরে হাওড়ার সাঁতরাগাছি পরিদর্শন করতে এসে একথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামীকাল মঙ্গলবার […]
পুজোর আগেই রাজ্যে ১৪ হাজার উচ্চ প্রাথমিক এবং ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ , ঘোষনা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২১ জুন:- পুজোর আগেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। পুজোর পর আরও ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলেও তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন,উচ্চ প্রাথমিকে ১৪ হাজার এবং প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষককে নিয়োগ […]
টিকিয়াপাড়া কারশেডেও জল।
হাওড়া, ৬ ডিসেম্বর:- জাওয়াদ এর নিম্নচাপের জেরে দু’দিন ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হাওড়ার একাধিক ওয়ার্ড। বৃষ্টির জল জমেছে দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া কারশেডেও। যদিও দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়ার উন্নতি না হলে ফের বৃষ্টি হলে আরও জলমগ্ন হবার আশঙ্কা থাকছে রেললাইনে। Post Views: 402










