পশ্চিম মেদিনীপুর , ২৯ সেপ্টেম্বর :-কৃষি বিল লোকসভায় পাস হওয়ার পর এই নিয়ে সারা দেশ জুড়ে শরব হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। অপরদিক এই আইনের সমর্থনে সারা দেশ জুড়ে বিজেপি মিছিল ও পথসভা করছে। মঙ্গলবারও কৃষি আইনের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার রাধামোহনপুর এলাকায় একটি পথসভায় যোগ দেন রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃনমূল সরকার কৃষকদের যে বাঁধনে বেঁধে রেখেছিল ,নরেন্দ্র মোদী তা খুলে দিয়েছে, অন্যদিকে তিনি আরো বলেন রাজ্যপালকে বারবার অপমান করেছেন এই সরকার, রাজ্যপালের সাথে কিরকম ভাবে আচরণ করতে হয় এই সরকার জানে না, অন্যদিকে রাহুল সিনহা ও কেন্দ্রীয় কমিটি নিয়ে তিনি বলেন এই নিয়ে তৃনমুলের সাহষ করার দরকার নেই। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা সবাই এক আছি। তৃনমুল আমাদের যে ভাবে ভয় পায়, সেই ভাবেই থাকুক। পাশাপাশি অনুপম হাজরা মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরার প্রসঙ্গে জিজ্ঞাসা করায় তিনি বলেন এটা ওর ব্যাক্তিগত মন্তব্য। দলীয় নয়। এটা নিয়ে উনি যা বলেছেন আমার মনে হয় ঠিক হয়নি এমনই মন্তব্য করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
Related Articles
লক্ষীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা সংখ্যা দু কোটি পেরোলো।
কলকাতা, ৩ অক্টোবর:- রাজ্যের লক্ষী ভান্ডার প্রকল্পের উপভোক্তা সংখ্যা ২ কোটি পার করল। সদ্য সমাপ্ত দুয়ারে সরকার কর্মসূচিতে আরও ৯ লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নারী শিশু ও সমাজ কল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে। বর্তমানে রাজ্যের ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এবার তার সঙ্গে […]
স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুললেও , বাগ দেবীর আরাধনা অনান্য বছরের তুলনায় এবছর অনেকটা ফিকে।
হুগলি , ১৩ ফেব্রুয়ারি:- স্বাস্থ্য বিধি রাজনৈতিক যখন তর্জা তুঙ্গে বাগ দেবীর আরাধনা অনান্য বছরের তুলনায় এবছর অনেকটা ফিকে। সামান্য খন্ড চিত্র উঠে এলো কুমোর পাড়ায় মৃত শিল্পীদের মুখ থেকে। করোনা আবহে বাংলার বারো মাসে তেরো পার্বনে পরে ছিল ভাটা এমন কি বাংলার সেরা উৎসব দূর্গা উৎসব হয়েছে নমঃ নমঃ। একাধিক বারোয়ারী কমিটি ঘট পূজো […]
২০২১ এ নন্দীগ্রামে লোডশেডিং এর ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সদা সতর্ক কমিশন।
কলকাতা, ৩ জুন:- লোকসভা ভোটের গণনার আগে ফের প্রাসঙ্গিক হয়ে উঠল নন্দীগ্রাম। ২০২১ এর ভোটের সেই কুখ্য়াত ‘লোডশেডিং’ কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যের ৪২ লোকসভা আসনের ভোট গণনা অবাধ ও শান্তিপূর্ণ রাখতে আগেই একাধিক নির্দেশ দিয়েছে কমিশন। এদিন তার রূপায়ণের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী […]





