শিলিগুড়ি , ২২ সেপ্টেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেল্টাজোতে এক ব্যক্তির বাড়ির হাঁসের খামার ঘর থেকে উদ্ধার হল বিশাল আকৃতির অজগর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন প্রথমে ওই ব্যক্তির যখন বাড়ির হাঁসের খামারে যান তখন ওই অজগরটিকে দেখতে পান। এই দেখে ব্যাপক ব্যাপক আতঙ্ক হয়ে পড়েন। এরপর তরীঘরী খবর দেন বাগডোগরা বনবিভাগে। এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা বনবিভাগের কর্মীরা। এরপর ওই বিশাল আকৃতি অজগরটি উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। অপরদিকে অজগরটিকে দেখতে ভীড় জমান স্থানীয়রা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া অজগরটি ১৫ ফুট লম্বা। এবং সুস্থ রয়েছে।
Related Articles
বেআইনিভাবে বিদ্যুৎ ব্যাবহার করায় ১৩৩৯ টি পুজোকে জরিমানা।
কলকাতা, ২ অক্টোবর:- বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ ও ব্যবহার করার অভিযোগে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এখনও পর্যন্ত সারা রাজ্যে এক হাজার তিনশো ৩৯ টি পুজো কমিটিকে জরিমানা করেছে। রাজ্য জুড়ে সংস্থার বিভিন্ন রিজিওনাল ও ডিভিশনাল অফিসগুলির পক্ষ থেকে ৬৯৯৯ টি পুজো প্যান্ডেল এ রুটিন মাফিক তল্লাশি চালানোর পরে ওই সংখ্যক পুজো কমিটি গুলিকে জরিমানা করা হয় […]
হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মেল ট্রেনের আধুনিক পরিষেবার শুভ সূচনা।
হাওড়া, ২০ জুলাই:- ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় রেলওয়ে দেশের নাগরিকদের সাথে ‘আজাদী বা অমৃত মহোৎসব” উদযাপন করছে। এরই অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মেল ট্রেনের আধুনিক পরিষেবার শুভ সূচনা করেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী জ্যোতির্ময় ঘোষ। প্রাক-স্বাধীনতা যুগের স্মৃতিবিজড়িত […]
লকডাউনের চতুর্থ দিনে পুলিশের নাকা চেকিং হাওড়ার সালকিয়া চৌরাস্তা মোড়ে।
হাওড়া , ১৯ মে:- গত ১৬ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যে। গণপরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। আজ বুধবার লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকেই লকডাউন সফল করতে পথে নেমেছে হাওড়া সিটি পুলিশ। সালকিয়া চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় পুলিশের নাকা চেকিং চলছে। এদিন সকালে যেসব প্রাইভেট গাড়ি, মালবাহী […]





