হাওড়া , ২২ সেপ্টেম্বর:- ফের বদল হচ্ছে মঙ্গলাহাটের দিন। এবার রাতের পরিবর্তে সকালে বসবে মঙ্গলাহাট। সেইসঙ্গে স্থায়ী দোকানদারদের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীরাও যাতে কোভিড-বিধি মেনে এখন থেকে হাটে বসতে পারেন তারও ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আগামী রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত বসবে মঙ্গলাহাট। আগামী রবিবার থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর করা হবে। ৬ মাস বন্ধ থাকার পর শনিবার রাত ৯ থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত হাট চালু করা হয়েছিল। কিন্তু গত শনিবার রাতের সেই হাটে অনেক দোকানদারই দোকান খোলেননি। কার্যত ফাঁকাই ছিল মঙ্গলাহাট। রাতের পরিবর্তে দিনে হাট বসানোর দাবি জানাচ্ছিলেন ব্যবসায়ীরা। স্বভাবতই প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি তাঁরা।
Related Articles
নির্বিঘ্নেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।
হুগলি, ৭ মার্চ:- আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। আর সেই সব পরীক্ষার্থীদের মনোবল আরো বাড়াতে বৈদ্যবাটী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হরিপদ পাল নিজেই টোটো করে পৌঁছে দিচ্ছেন পরীক্ষার্থীদের। দুবছর করোনার কারনে পড়াশোনার সঙ্গীছিল না কিছু। ডিজিটাল মাধ্যমে হচ্ছিল পড়াশোনা৷ কিন্তু সময়ের হাত ধরে বদলাতে শুরু করে পরিবেশ। করোনার প্রকোপ কম হতেই ছাত্র […]
নিজ হাতের তেরঙ্গা পাঞ্জাবিতে সিঙ্গুরে বাড়ি বাড়ি বিনামূল্যে চিকিৎসা প্রদান তপনের।
হুগলি , ১৫ আগস্ট:- স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে নিজের হাতে তৈরি পাঞ্জাবিতে রং তুলি দিয়ে এঁকেছেন সিঙ্গুরের বুড়াশান্তি গ্রামের পেশায় চিকিৎসক তপন কুমার রায়। দীর্ঘ দুই মাস ধরে রঙিন ক্যানভাসে তুলির টানে ভারতের মানচিত্র সহ স্বাধীনতা সংগ্রামীদের ছবি ও দেশাত্ববোধক বাণী লিখেছেন। জাতীয় পতাকার নীল চক্রে যে ২৪ টি […]
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ছন্দে ফিরল শেওড়াফুলি ঘোষ বাড়ির অন্নপূর্ণা পুজো।
হুগলি ,৯ এপ্রিল:- করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই শেওড়াফুলি ঘোষ বাড়ির অন্নপূর্ণা পুজা ফিরেছে নিজস্ব ছন্দে। করোনা কালে পরপর দু’বছর ঘট পুজো হলেও এবার ফের মূর্তি পুজো শুরু হয়েছে। সকাল থেকেই স্থানীয়রা ঘোষ বাড়িতে ভির করে পুজো দেন। মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই পুজা পাঠ ও হোমযঞ্জ শুরু হয়। বাড়ির কর্তা সুবীর ঘোষ […]








