হুগলি , ১৯ সেপ্টেম্বর:- হুগলির চন্ডীতলা থানার বড় সাফল্য। মেডিক্যাল করতে যাওয়ার সময় চন্ডীতলা হাসপাতাল থেকে পুলিশের কর্মীদের কাছ থেকে পলাতক শেখ ইসরাইল। আজ হুগলির চন্ডীতলা থানার ওসি সুদীপ্ত সাধুখাঁ ও অনিল রাজের নেতৃত্বে একটি পুলিশের দল হুগলি ও হাওড়ার মাঝে মামুদপুর বাজার এলাকা থেকে তাকে বিশেষ সূত্রে খবর পেয়ে আটক করে। এরপর তাকে থানায় আনা হয়। এই ঘটনার তদন্তকারী অফিসার অনিল রাজ জানান। গত ১৬ ই ফেব্রুয়ারি চন্ডীতলা হাসপাতালে বিভিন্ন থানায় অভিযুক্তকে মেডিকেল করাতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে থেকে পুলিশের কর্মীদের কাছ থেকে পালিয়ে যায়। এই ঘটনায় চন্ডীতলা থানার এক এস আই,এক এ,এস,আই সহ এক কনটেস্টেবল কে হুগলি জেলার গ্রামীণপুলিশ সুপার তথাগত বসু সাসপেন্ড করেন। আজ হুগলি জেলার চন্ডীতলা থানার পুলিশের এই সাফল্যে হুগলি জেলার গ্রামীণ পুলিশের কর্মীদের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে।
Related Articles
বিধায়কের নেতৃত্বে পুরভোটের দেয়াল লিখন শুরু শান্তিপুরে।
নদীয়া, ২৭ ডিসেম্বর:- রাজ্য নির্বাচন কমিশনের হাইকোর্টের দেওয়া হলফনামা অনুযায়ী আগামী ২৭শে ফেব্রুয়ারি শান্তিপুরের পৌর নির্বাচন। স্বভাবতই পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই লড়াইয়ের ময়দানে নামতে দেখা গেছে সিপিএমকে। এবার লড়াইয়ের ময়দানে তৃণমূল, সোমবার শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ডে দেওয়াল দখল ও দেওয়াল লিখন কর্মসূচি করল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজেই। যদিও শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ড বিধায়কের নিজের […]
জাঙ্গিপাড়ায় নাবালিকার পুকুরে ডুবেই মৃত্যু দাবী পুলিশের, ঘটনায় গ্রেপ্তার ৪।
হুগলি, ১০ অক্টোবর:- জাঙ্গিপাড়ার নাবালিকা খুনের ঘটনায় চার যুবক কে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করার পরে নতুন মোর নিল খুনের ঘটনা। এদিন হুগলির পুলিশ সুপার অমনদীপ বলেন গত ৫ তারিখ জাঙ্গিপাড়ায় যে মেয়ে টির মৃত দেহ পাওয়া গেছে তাতে তার ময়না তদন্তে কোন রূপ ধর্ষণের প্রমান পাওয়া যায় নি। পাশাপাশি পুলিশ সুপার এও বলেন ঘটনার […]
লকডাউনে অনুপস্থিতির কারণে কাটা গেছে বেতন। প্রতিবাদে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ।
হাওড়া , ২৪ জুন:- লকডাউন চলাকালীন যারা ডিউটিতে আসতে পারেননি পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এমন স্থায়ী কর্মীদের মে মাসের বেতনের টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার দুপুরে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন। অভিযোগ, এক্ষেত্রে রেলবোর্ডের নির্দেশিকা অমান্য করা হয়েছে। লকডাউনের সময়ে এভাবে কারও বেতনের টাকা কেটে […]





