স্পোর্টস ডেস্ক , ১৮ সেপ্টেম্বর:- বিতর্কে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সদ্য প্রকাশিত হয়েছে দলের থিম সং। আর সেই নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। ওই থিম সংয়ে হিন্দি এবং ইংরেজি ভাষা ব্যবহার করা হলেও কন্নড় ভাষা ব্যবহার করা হয়নি কেন? এই নিয়েই প্রশ্ন তুলেছেন আরসিবির স্থানীয় সমর্থকরা। শুক্রবার সকালেই নিজেদের টুইটার হ্যান্ডেলে থিম সং–টি পোস্ট করে আরসিবি। করোনা সংক্রমণের কারণে এবারের আইপিএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তাই বিরাট কোহলিদের থিম সংয়েও রয়েছে ভক্তদের উদ্দেশে বার্তা। কিন্তু গানটিতে রয়েছে হিন্দি এবং ইংরেজি শব্দ। আর তাই নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। আরসিবির ভক্তদের বক্তব্য, চেন্নাই যদি তাঁদের থিম সংয়ে তামিল ভাষা ব্যবহার করতে পারে, তাহলে আরসিবি কেন কন্নড় ভাষা ব্যবহার করেনি। একের পর এক নেটিজেন এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর সেটা নিয়েই দেখা দিয়েছে নয়া বিতর্ক। একজন তো গোটা গানের শব্দগুলোকে ভেঙে ভেঙে পোস্ট করে লেখেন, ‘গোটা দু’মিনিটের গানে কেবল দু’টি কন্নড় শব্দ।’
Related Articles
সব জল্পনার অবসান তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন কিরে বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর।
কলকাতা , ১৬ ডিসেম্বর:- অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্য বিধানসভায় এসে নিজের ইস্তফা পত্র জমা দেন তিনি। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন না। ফলে বিধানসভার সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। তার ভবিষ্যত রাজনৈতিক পরিকল্পনা এবং পদক্ষেপ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা জারি রাজ্যের রাজনৈতিক […]
গরম মোম ঢেলে শিশু ছাত্রকে শাস্তি , হাওড়ায় রাজ্য চাইল্ড রাইটস কমিশনের প্রতিনিধিরা।
হাওড়া, ২৭ আগস্ট:- হোমওয়ার্কের পড়া দিতে না পারায় মোমবাতির গরম মোম ঢেলে শিশু ছাত্রকে শাস্তি দেওয়ার ঘটনা সরোজমিন করতে শুক্রবার দুপুরে হাওড়ায় আসেন রাজ্য চাইল্ড রাইটস কমিশনের প্রতিনিধিরা। হাওড়ার গোলাবাড়ির ওই ঘটনা এদিন খতিয়ে দেখেন ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশনের সদস্যা যশবন্তী শ্রীমানীর নেতৃত্বে চারজনের এক প্রতিনিধি দল। প্রথমে তাঁরা যান গোলাবাড়ি থানায়। সেখানে আধিকারিকের […]
নিয়োগ জটিলতা কাটাতে আগামীকাল টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ১৬ আগস্ট:- নিয়োগ জটিলতা কাটাতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী কাল ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার দুপুর দুটোর সময়ে বিকাশ ভবনে ওই বৈঠক হবে। প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তখন টেট চাকরিপ্রার্থীরাও সেখানে পৌঁছে যান। কিন্তু অভিষেক সেদিন টেট চাকরিপ্রার্থীদের […]







