স্পোর্টস ডেস্ক , ১৮ সেপ্টেম্বর:- বিগত পাঁচ মাসে প্রথমবার র্যাংকিং প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। অর্থাৎ, অতিমারী-লকডাউন পরবর্তী সময় এই প্রথম পুরুষদের ফুটবলের বিশ্ব ক্রমতালিকা প্রকাশ করল ফিফা। আর প্রকাশিত নয়া র্যাংকিংয়ে শীর্ষেই রয়েছে বেলজিয়াম। শুধু বেলজিয়াম নয়, লকডাউন পূর্ববর্তী সময় প্রথম চারে থাকা সবক’টি দলেরই অবস্থান অপরিববর্তিত রয়েছে। ক্রমতালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় এবং চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল এবং ইংল্যান্ড। তবে পঞ্চমস্থানে থাকা রোনাল্ডোর পর্তুগালের অবস্থানের উন্নতি হয়েছে কিছুটা। লকডাউনের আগে প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় নেশনস লিগ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছিল সপ্তমস্থানে। অর্থাৎ, দু’ধাপ উন্নতি করে নয়া তালিকায় পাঁচে উঠে এসেছে তারা। ব্রাজিল বাদে র্যাংকিংয়ে প্রথম পাঁচে থাকা ইউরোপের সবক’টি দেশই নেশনস লিগে সম্প্রতি অভিযান শুরু করেছে। সেখানে প্রথম দু’ম্যাচের ফলাফল নিঃসন্দেহে প্রতিফলিত হয়েছে র্যাংকিংয়ে।
Related Articles
এবার কান চলচ্চিত্র উৎসবে বাঙালি পরিচালকের ছবি।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ৭ জুন:- করোনা আক্রান্ত বিষণ্ণ সময়ে মন ভাল করা খবর দিলেন দমদম ক্যানটনমেন্টের ছেলে প্রসূন চট্টোপাধ্যায়। তাঁর প্রথম ছবি কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দু ফিল্মস’-এর ‘গোজ টু কানস’ সেকশনে সারা বিশ্ব থেকে ২০টি ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ প্রোজেক্টর মধ্যে নির্বাচিত হয়েছে। আগামী তিন চারমাসে যে ছবিগুলো তৈরি হয়ে যাবে। সেখানে একমাত্র বাংলা ছবি হিসেবে […]
ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সাত সদস্যের প্রতিনিধি দল রাজ্যে।
কলকাতা, ৭ জুন:- ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ দক্ষিণ ২৪ পরগনা যাচ্ছে। ৭ সদস্যের দলে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। এছাড়াও রয়েছে কৃষি, পরিবহন, গ্রাম উন্নয়ন, বিদ্যুৎ, মৎস্য ও অর্থ মন্ত্রকের প্রতিনিধিরা। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে পাথর প্রতিমার উদ্দেশে রওনা দেবে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল। যাবে গোসাবাতেও। আরেকটি দল […]
বেআইনি মদ বিক্রি বন্ধ করতে করা হাতে ব্যাবস্থা নিক প্রশাসন অনুরোধ তৃণমূল শহর সভাপতির।
হুগলি , ১২ সেপ্টেম্বর:- প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার বিকোচ্ছে বেআইনি মদ ।স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী দের অভিযোগ পুলিশ আসে তাঁদের সাথে কথা বলে চলে যায়। তবে মদ বিক্রি বন্ধ হয় না। উত্তরপাড়া পৌরসভার 22 নং ওয়ার্ডের টি এন মুখার্জি রোডে একটি দোকান ঘরের পেছনে সকাল থেকে রাত চলছে এই বেআইনি মদের কারবার। স্থানীয় ব্যবসায়ী […]



