কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- রাজ্যে বৈদ্যুতিন গাড়ির ব্যবহারকে আরও জনপ্রিয় করে তুলতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এই লক্ষ্যে শহর ও শহরতলীর পেট্রোল পাম্পগুলিতে বৈদ্যুতিন গাড়ির চার্জিং এর ব্যবস্থা করতে রাজ্য পরিবহণ দফতর পেট্রোল পাম্প মালিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবে। রাজ্যের পরিবহন সচিব প্রভাত কুমার মিশ্র জানিয়েছেন পরিবহন দপ্তর বর্তমানে শহরে ৮০ বৈদ্যুতিন ই বাস চালাচ্ছে। ২০৩০ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত পরিবহন নিগমগুলির ৫ হাজার ই বাস রাস্তায় নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এ ধরনের বাস চার্জিং কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
Related Articles
হাওড়ায় “চায়ে পে চর্চা” কর্মসূচিতে এসে চায়ের দোকান, বাজার বন্ধ দেখে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ।
হাওড়া,১৩ মার্চ :- হাওড়ায় বিজেপির “চায়ে পে চর্চা” অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠল। শুক্রবার সকালে মধ্য হাওড়ার ২৬ নম্বর ওয়ার্ডের দয়াল ব্যানার্জি লেনের আটের পল্লী’তে দিলীপ ঘোষকে নিয়ে “চায়ে পে চর্চা”র আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু দীলিপবাবু যখন সেখানে এসে পৌঁছান তখন সেখানে দেখা যায় পাড়ার মোড়ে কোনও চায়ের দোকান খোলা […]
হাওড়াতেও পঞ্চায়েত ভোটে অশান্তি ও ভোট লুটের আশঙ্কা করছে বিজেপি।
হাওড়া, ৭ জুলাই:- হাওড়াতেও পঞ্চায়েত ভোটে অশান্তি ও ভোট লুটের আশঙ্কা করছে বিজেপি। প্রেস কনফারেন্স করে জানাল বিজেপি। বিজেপির দাবি, হাওড়া সদরের ৪টি ব্লকের ৫২টি এলাকা স্পর্শকাতর। এইসকল এলাকায় ভোটের দিন অশান্তি হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বহিরাগতরা এসে ভিড় করেছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। সুষ্ঠ নির্বাচন করতে গেলে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিরাপত্তা নিতে হবে। […]
বীরভূম জেলায় জয়দেব কেন্দুনি মেলা।
বীরভূম, ১৬ জানুয়ারি:- জয়দেব কেন্দুলী মেলাতে লক্ষাধিক মানুষের সমাগমে মকর সংক্রান্তিতে সকল পুণ্যার্থী একসঙ্গে অজয় নদীতে স্নান করেন এবং মন্দিরে পূজো দেন। এই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজয় নদীর পাড়ে বহু সংখ্যক আখড়া এই আগড়াগুলিতে সাধারণত হরিনাম সংকীর্তন ও বাউল গানের আসর বসে। আউল বাউলে মেতে উঠেছে এই জয় দেব কেন্দুলী মেলা। ফুলচাঁদ স্মৃতি […]





