হুগলি , ১৪ সেপ্টেম্বর:- কয়েক দিন ধরে খরবের শিরোনাম উঠে আসছিল আরামবাগ, গোঘাট বিভিন্ন জায়গায় খুন, অশান্তির খবর। বিভিন্ন সময় আসতে দেখা যাচ্ছিল বিরোধী দলের হেবিওয়েট নেতাদের। ফলে অশান্তি বেড়েই চলছিল। এর ফলেই কি সরতে হল এসপি সহ এসডিপিওকে। এমনটাই দাবি করছে বিজেপি। সোমবার বিকেল হতে বদলি হতে হল পুলিশে দুই উচ্ছ আধিকারিককে। সোমবার বিজেপির পক্ষ থেকে সাংসদ সহ হেবিওয়েট নেতারা ধর্নায় বসে এসডিপিও অফিশের সামনে। এর ফলে কি সরতে হল আরামবাগের SDPO নির্মল কুমার দাস কে। তার জায়গায় বীরভূম থেকে নিয়ে আসা হল অভিষেক মন্ডলকে। যদিও প্রশাসন সূত্রে জানা গেছে এটা রুটিং বদলি। পাশাপাশি হুগলী গ্রামীন পুলিশ সুপার তথাগত বসুকেও সরানো হল । তাকে পাঠানো হলো কলকাতার নিউটাউনে। নতুন এসপি হয়ে। নতুন দায়িত্ব পাচ্ছে ব্যারাকপুর থেকে অমন্দীপ। সূত্রের খবর।
Related Articles
নতুন দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।
কলকাতা , ৬ আগস্ট:- রাজ্য সরকার উত্তরবঙ্গে আরও দুটি নতুন পুরসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ির ময়নাগুড়ি এবং আলিপুরদুয়ারের ফালাকাটায় এই দুটি পুরসভা তৈরি করা হবে বলে পুর এবং নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এইজন্যে ইতিমধ্যে সীমানা পুনর্বিন্যাসের কাজও শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য এই দুটি পুরসভা তৈরি হলে রাজ্যে মোট পৌরসভার সংখ্যা […]
জগৎবল্লভপুরে ভয়াবহ দুর্ঘটনা, সংঘর্ষে মৃত ১, জখম ৫।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুরে ভয়াবহ দুর্ঘটনা, লরি ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মৃত ১, জখম ৫। মঙ্গলবার জগৎবল্লভপুরের হাওড়া আমতা রোডের জগৎবল্লভপুর দু’নম্বর পোলের সামনে লরি ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। জগৎবল্লভপুর থেকে ডোমজুড় যাওয়ার সময় ইঞ্জিন ভ্যানকে উল্টোদিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে। ঘটনস্থলেই মৃত্যু হয় একজনের। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। […]
সরস্বতী পুজোর রাতে হাওড়ার সাঁতরাগাছিতে গন্ডগোল। গুমটি ভাঙচুর।
হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- শনিবার সরস্বতী পুজোর রাতে হাওড়ার সাঁতরাগাছির শিবতলা এলাকায় নতুন গুমটি তৈরিকে কেন্দ্র করে গন্ডগোল ও মারপিটের ঘটনা ঘটল। ভাঙচুর করা হলো নির্মীয়মাণ গুমটি। ঘটনাস্থলে সাঁতরাগাছি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এক মহিলা এবং তার ছেলে দিন কয়েক আগে রাস্তার ধারে একটি গুমটি তৈরির কাজ শুরু করেন। তবে এলাকার […]






