নবান্ন , ১৪ সেপ্টেম্বর:- করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে কীভাবে বিধি মেনে দুর্গাপুজো করা যায় তা নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর বৈঠকে বসবে। কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের গঠিত পরামর্শদাতা পর্ষদ বা গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন পুজো মণ্ডপ থেকে সংক্রমনের আশঙ্কা কমাতে প্যান্ডেলের একাংশ খোলা রাখার পরামর্শ দিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড। কোভিড বিধি মেনে দুর্গা পুজো করার বিষয়ে আরো কিছু পরামর্শ দিয়েছে। পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে বর্তমানে অ্যাকটিভ করোনা আক্রান্ত ২৩ হাজার ৬২৪। রাজ্যে করোনা সংক্রমণের হার ৮.২১%। রাজ্যে করোনায় মৃত্যু হার কমে হয়েছে ১.৯৪%। অন্যদিকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৬.৪০% । তা সত্ত্বেও করোনা রুখতে সকলকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন।
Related Articles
পান্ডুয়া নিখোঁজ বাচ্চার মৃতদেহ উদ্ধার হল পুকুরে ।
হুগলি,১৩ জানুয়ারি:- গত রবিবার হুগলির পান্ডুয়ার তিন্না নেতাজী কলোনি এলাকার অপূর্ব কাঞ্জিলাল নামে বছর চারেকের একটি বাচ্চা নিখোঁজ হয়।বাচ্চাটি স্থানীয় অঙ্গনারী স্কুলের ছাত্র। গত রবিবার থেকে নিখোঁজ হয়ে যায় এবং এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরের একটি পুকুর থেকে ডিজাস্টার গ্রুপের কর্মকর্তারা মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় গৌড় […]
করোনা ভাইরাসের টিকাকরন কর্মসুচি শুরু হুগলিতে।
সুদীপ দাস , ১৬ জানুয়ারি:- নোভেল করোনা ভাইরাসের টিকাকরন কর্মসুচি শুরু হলো দেশজড়ে। হুগলি জেলার চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালে সকাল সাড়ে দশটায় শুরু হয় ব্যাকসিন দেওয়ার কাজ। এখানে সর্বপ্রথম ভ্যাকসিন গ্রহন করেন হাসপাতালের সাফাই কর্মী সচীন হরিজন(৪০)। সচীনবাবু দীর্ঘ ২০বছর ধরে এই হাসপাতালের সাফাই কর্মী হিসাবে নিযুক্ত। এদিন মোট ১০০জন স্বাস্থ্য কর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে। […]
সাধারণ মানুষ তো কোন ছাড় ,পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতেও হাত কাঁপেনি চাঁপদানীর ত্রাস সান্টিয়ার।
হুগলি , ১৯ অক্টোবর:- সাধারণ মানুষ তো কোন ছাড় পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতেও হাত কাঁপেনি চাঁপদানী ঢালাই কল তথা ভদ্রেশ্বরের ত্রাস সান্টিয়ার। খুন, তোলাবাজিতে সিদ্ধহস্ত পারিবারিক সূত্রেই অপরাধ জগতে হাতেখড়ি কুখ্যাত দুষ্কৃতীর। কয়েক বছর আগে পুলিশের জালে ধরা পড়লেও জামিনে মুক্ত হতেই এলাকায় সন্ত্রাস করায় গ্রামীণ ও কমিশনারেটের পুলিশের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায় […]



