স্পোর্টস ডেস্ক , ১৪ সেপ্টেম্বর:- ফের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের মধ্যে দিয়ে বাইশ গজে ফিরতে পারেন ২০১১ বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য মুনাফ প্যাটেল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পরিচালিত লঙ্কা প্রিমিয়র লিগের প্রথম সংস্করণে ফের বল হাতে দেখা যেতে পারে এই ভারতীয় পেসারকে। ২০১৮ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ওই বছরই আবুধাবি টি ১০ ফ্র্যাঞ্চাইজি লিগে শেষবার হাত ঘোরাতে দেখা গিয়েছিল তাঁকে। লঙ্কা প্রিমিয়র লিগের অভিষেক মরশুমের জন্য যে ১৫০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে সেই তালিকায় নাম রয়েছে অতীতে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্সের জার্সি গায়ে আইপিএল খেলা মুনাফের। মুনাফের পাশপাশি লঙ্কা প্রিমিয়র লিগের নিলামে উঠবেন উইন্ডিজ ক্রিকেটার ক্রিস্টোফার হেনরি গেইল, ডারেন স্যামি, ডারেন ব্র্যাভো, ইংল্যান্ডের রবি বোপারা, নিউজিল্যান্ডের কলিন মুনরো, দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার প্রমুখ। এছাড়াও প্রাক্তন পাক তারকা অল-রাউন্ডার শাহিদ আফ্রিদি, বাংলাদেশের তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসানরাও উঠবেন লঙ্কা প্রিমিয়র লিগের নিলামে।
Related Articles
শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পেতে চলেছে ইস্টবেঙ্গল ।
স্পোর্টস ডেস্ক , ২ সেপ্টেম্বর:- ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। সূত্রের খবর, হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পেতে চলেছে শতাব্দীপ্রাচীন ক্লাব। আর তার ফলেই আইএসএল-এর দরজাও খুলে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল লাল-হলুদের সামনে। মোহনবাগানের সঙ্গে আগেই মার্জ হয়ে গিয়েছিল এটিকে-র। সবুজ-মেরুনের আইএসএল খেলতে কোনও বাধা নেই। এ বার সব ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গলও দেশের মেগা […]
সাঁকরাইলে কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- আবারও চুরির ঘটনা হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে। জানা গেছে, বেলতলা ৪ নং বাম্পারে কাছে কাপড়ের দোকানে ওই চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শংকর চন্দ্র নস্কর নামের এক ব্যক্তির কাপড়ের দোকানে। বৃহস্পতিবার রাতে দশটার সময় দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক দেখেন দোকানের […]
পুরভোটে অশান্তির ঘটনায় তৃণমূলের যুক্ত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা – অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- পুরভোটে অশান্তির ঘটনায় তৃণমূল কংগ্রেসের কারও যুক্ত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।কলকাতার মিত্র ইনস্টিটিউশনে আজ দুপুরে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটে জেতার জন্য কোনরকম প্রভাব খাটানো চলবে না বলে আগেই দলের সর্বস্তরের নেতা কর্মীদের বার্তা দেওয়া হয়েছে। […]








