হুগলি , ১৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার গোঘাটে রবিবার সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত রয়েছে এলাকা।বেলা গড়াতেই আবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লো এলাকায়।বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল।ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক মানস মজুমদার ও বিশাল পুলিশ বাহিনী। সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলো কয়েকজন সাংবাদিক। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর এর ঘটনার ছবি করতে গেলে তাদের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় একজন সাংবাদিক হাসপাতালে ভর্তি হয়েছে। আরো কয়েকজন সাংবাদিকের উপর হামলা চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হওয়ার নিন্দার ঝড় উঠেছে সব মহলে। শ্রীরামপুর থেকে হুগলি জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। সাংবাদিকদের উপর হামলা কোনো ভাবেই বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে হুগলি জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে।
Related Articles
পুজোর ছুটিতে এসে আর কর্মস্থলে ফেরা হলনা! গতির বলি ভারতীয় অগ্নিবীর জওয়ান।
হুগলি, ২৭ অক্টোবর:- পুজোর ছুটিতে বাড়ি এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এক অগ্নিবীর জওয়ান। মৃতের নাম অনুরাগ কুমার সিং(২২)। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে চুঁচুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তামলীপাড়া ঘাট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটের দিক থেকে তিনটি বাইক দ্রুতগতিতে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। সেই সময় এক বিকট […]
ব্যান্ড বাজিয়ে রেল অবরোধ হকারদের।
হাওড়া, ১৪ মার্চ:- এবার ব্যান্ড বাজিয়ে রেল অবরোধ করলেন হকাররা। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে এই অবরোধ হয়। দুপুর ২ থেকে কিছুক্ষণ অবরোধ হয়।হকারদের উপর আরপিএফের জুলম বন্ধ করার দাবিতেই এই অবরোধে সামিল হন হকাররা। অভিযোগ এদিন সকালে দক্ষিণ পূর্ব রেলের শালিমার ষ্টেশন থেকে এক হকারকে আটক করার পাশাপাশি তাকে জরিমান […]
রেলের প্রতিমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ রচনা, সাংবাদিকদের সামনে পেশ করলেন নথি।
হুগলি, ৩০ আগস্ট:- কেন্দ্রের রেলের প্রতিমন্ত্রী রনবীর সিং বিট্টুর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজার আবহ তৈরি হয়েছে। সম্প্রতি কলকাতা মেট্রো রেল উদ্বোধনে এসে তিনি দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গের কোনও সাংসদ নাকি কখনও রেলের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেননি। এই মন্তব্যকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি সাংবাদিক বৈঠক করে প্রতিমন্ত্রীর […]






