স্পোর্টস ডেস্ক, ১৩ সেপ্টেম্বর:- ইপিএল ২০২০-২১ মরশুমের প্রথম ম্যাচ প্রাধান্য বিস্তার করেই জিতল আর্সেনাল। ফুলহামকে ৩-০ গোলে হারাল গানার্সরা। দর্শকশূন্য ক্রাভেন কটেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই একাধিপত্য কায়েম করে আর্সেনাল। আট মিনিটের মাথায় প্রথম গোল পায় গার্নাসরা। আলেসান্দ্রে লাকাজেটের বুট থেকে আসে প্রথম সাফল্য। প্রথমার্ধে কোনও দলই আর কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় আর্সেনাল। এর ফল ৪৯ মিনিটে পাওয়া যায়। গানার্সদের হয়ে দ্বিতীয় গোল দেন গ্যাব্রিয়েল। ৫৭ মিনিটে তৃতীয় গোল দিয়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন পিয়েরে-এমেরিক আয়ুবামেয়াং।
Related Articles
অবশেষে তৃণমূল কংগ্রেস ছাড়লেন শুভেন্দু অধিকারী।
কলকাতা , ১৭ ডিসেম্বর:- সমস্ত জল্পনার অবসান। অবশেষে তৃণমূল কংগ্রেস ছাড়লেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ই-মেইলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। দলের প্রাথমিক সদস্যপদ সহ দলের বিভিন্ন পদ যা তাঁর হাতে ছিল সেগুলি থেকে পদত্যাগের কথা পদত্যাগপত্রে জানিয়েছেন তিনি। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তাঁর উপর ন্যস্ত বিভিন্ন দায়িত্ব এবং কাজ করার ক্ষেত্রে সফলভাবে […]
পঞ্চম দফায় আরও আঁটোসাঁটো নিরাপত্তা , পর্যবেক্ষকদের সঙ্গেও থাকবে কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ১৪ এপ্রিল:- রাজ্যের আগামী দফার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষকদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পর্যন্ত রাজ্য পুলিশই কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের নিরাপত্তা বিষয়টি দেখাশোনা করতো। কিন্তু এখন থেকে ভোটের দিন গুলিতে তাদের নিরাপত্তায় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে বলে কমিশন জানিয়েছে। রাজ্য পুলিশের দুজন আধিকারিক এর পাশাপাশি প্রত্যেক পর্যবেক্ষকের […]
রাস্তা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীদের ওপর গুলি চালানোর অভিযোগ এক প্রাক্তন সেনা কর্মীর বিরুদ্ধে।
মালদা, ১৭ আগস্ট: রাস্তা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীদের ওপর গুলি চালানোর অভিযোগ এক প্রাক্তন সেনা কর্মীর বিরুদ্ধে । মালদার চাঁচোলের দিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে । অভিযুক্ত প্রাক্তন সেনা কর্মী জগন্নাথ দাস ও তার পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ । জানা গিয়েছে ওই প্রাক্তন সেনা কর্মীর বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে। কয়েক […]



