কলকাতা , ১১ সেপ্টেম্বর:- হাসপতালে ভর্তি সংকটজনক কোভিড রোগীর শারীরিক অবস্থা তাদের পরিবারকে জানাতে স্বাস্থ্য দপ্তর এসএমএস পরিষেবা শুরু করেছে। রোগীর শারীরিক অবস্থার হল হকিকত এক ঘণ্টা অন্তর অন্তর এসএমএসের মাধ্যমে তা রোগীর পরিজনদের জানানো হবে। ইতিমধ্যে বেলেঘাটা আইডি এবং এম আর বাঙুর হাসপাতালে বিশেষ ব্যবস্থা চালু হয়েছে। পর্যায়ক্রমে এই মাসের মধ্যেই রাজ্যের সব সরকারি কোভিড হাসপাতালকে যুক্ত করা হবে। রাজ্যের সব সরকারি-বেসরকারি কোভিড হাসপাতালকে কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আগেই আনা হয়েছে। এবার গুরুতর অসুস্থ হয়ে ভেন্টিলেশন বা আইসিইউতে থাকা রোগীদের পরিবারের উদ্বেগ কিছুটা কমাতে মোবাইলে মেসেজ করা হবে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা অজয় চক্রবর্তী বলেন, রোগী ভেন্টিলেশনে থাকলে পরিবারের উৎকন্ঠা বাড়ে। আত্মীয়রা চিন্তায় থাকেন। এই জন্য এই ব্যবস্থা চালু হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পাঠানো বার্তায় রোগীর পালস রেট, রক্তে অক্সিজেনের অবস্থা-সহ কয়েকটি বিষয়ের উল্লেখ থাকবে। তবে রোগীর নামের জায়গায় থাকবে আইডি নম্বর।
Related Articles
ভাগ্যের সহায় চাইছেন মারিও , ইস্টবেঙ্গলের দুর্বল দিকেই আঘাত করতে চান ইয়ান ল।
অঞ্জন চট্টোপাধ্যায়,১২ ফেব্রুয়ারি:- দে কান্ ডু দিস। সকালে ইস্টবেঙ্গল অনুশীলনে ডাক না পেযে ক্ষোভে গজরাচ্ছেন মার্তি ক্রেসপি। ক্রেসপি বাদ। মার্তি কে ছেড়ে দিয়ে তার বদলি হিসেবে স্পেনিশ মিডফিল্ড এর ভিক্টর পেরে কে আনছেন মারিও। ২০১৮ আই এস এল এ বেঙ্গালুরু এফসির হয়ে একটি ম্যাচ খেলেছেন। তিনি স্পেনের বিভিন্ন ক্লাবএ তার খেলা পছন্দ হয়েছে সেকারণে আনা […]
কৃষি বিপণন বিভাগের নতুন ছাত্রাবাস ভবনের আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী তপন দাশগুপ্ত।
হুগলি , ৬ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গ কৃষি বিপণন বিভাগের উদ্যোগে নতুন ছাত্রাবাস ভবনের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী তপন দাশগুপ্ত। হুগলির বৈদ্যবার্টির শাসমল পাড়ায় নেতাজি সুভাষ কৃষি বিপণন ভবন লাগোয়া নতুন এই ছাত্রাবাসের ফলে উপকৃত হবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষি সংক্রান্ত প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীরা। প্রায় ৬ কোটি টাকা খরচে তৈরী এই নতুন ভবনে […]
হাওড়ায় সিএএ, এনআরসি প্রত্যাহারের দাবিতে তৃণমূলের মিছিল।
হাওড়া,২৩ ডিসেম্বর:- সিএএ, এনআরসি নিয়ে এবার প্রতিবাদ মিছিল হল হাওড়ায়। সোমবার সকালে হাওড়ায় অরূপ রায়ের নেতৃত্বে ওই মিছিল হয়। হাজির ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, লক্ষ্মী রতন শুক্লা, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, অয়ন বন্দ্যোপাধ্যায়, শেখ ইসলামউদ্দিন লালা প্রমুখ। এদিন বেলা ১২টা নাগাদ ময়দানের ফ্লাইওভারের নিচে থেকে মিছিল শুরু হয়। প্রায় […]



