হাওড়া , ১০ সেপ্টেম্বর:- লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় বেসরকারি রুটের বাস চালককে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্য রাস্তাতেই বেধড়ক মারধর করল একটি স্করপিও গাড়ির আরোহীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছার মৌখালিতে। নিগৃহীত বাসচালক জানান, সাঁত্রাগাছি পার করে বামদিকের লেন ধরে তিনি যাত্রীবাহী বাস ( ধর্মতলা – ধূলাগোড় ) নিয়ে ধূলাগোড়ের দিকে যাচ্ছিলেন। ডানদিকের লেন দিয়ে আসছিল স্করপিওটি। ওই গাড়িটি মৌখালি সিগন্যালের কাছে আচমকাই মধ্যিখানে ঢুকে পড়ে। তখন দুটি গাড়ির মধ্যে সামান্য ‘টাচ’ হয়। এতেই স্করপিও গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। এরপরই স্করপিও থেকে নেমে আসে চার পাঁচজন যুবক। তারা মারমুখী হয়ে ওঠে। বাসচালক এম ইসলাম মল্লিক আরও জানান, তাঁকে বাস থেকে নিচে নামিয়ে বেধড়ক মারধর করে অভিযুক্তরা পালিয়ে যায়। বাসের যাত্রীরা প্রতিবাদ জানালেও কিছু ফল মেলেনি। এরপর খবর পেয়ে পুলিশ এসে আহত বাসচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। অভিযুক্তরা স্থানীয় বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
Related Articles
নন্দীগ্রামের জনসভায় যোগ দেবেন না মমতা ব্যানার্জি।
কলকাতা , ২৮ ডিসেম্বর:- আগামী সাত জানুয়ারি নন্দীগ্রামের প্রস্তাবিত জনসভায় যোগ দেবেন না মমতা ব্যানার্জি। তবে মমতা যোগ না দিলেও ওই দিন তৃণমূলের ডাকা জনসভা আয়োজিত হবে। বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে। সুব্রত বক্সি এবং তৃণমূলের অন্য নেতারা অবশ্য যোগ দেবেন ওই সভায়। মমতার না যাওয়ার কারণ হিসাবে এখনও প্রকাশ্যে কোনও কিছু জানায়নি তৃণমূল নেতৃত্ব। […]
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিদ্যুৎ ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- নিম্নচাপ ও ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মঙ্গলবার ২৮শে সেপ্টেম্বর, ২০২১ সকাল থেকে বিদ্যুৎ ভবনে একটি 24×7 কন্ট্রোল রুমে খোলা হয়েছে। এদিন সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী সুরেশ কুমার, সি.এম.ডি-ডব্লু.বি.এস.ই.ডি.সি.এল শ্রী শান্তনু বোস ও বিদ্যুৎ দপ্তর এর […]
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে ৫১ টি গরু সহ গ্রেফতার চার
শিলিগুড়ি, ২৯ অক্টোবর:- ফের একবার সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরের মুরালিগঞ্জ চেকপোস্ট নাগা তল্লাশি চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে দুটি লড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গরু। এই ঘটনায় দুটি ট্রাকের চালক ও খালাসিদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এবং পাচারে ব্যবহৃত লড়ি বাজেয়াপ্ত করেছে […]




