উত্তর ২৪ পরগনা , ৮ সেপ্টেম্বর:- উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার আকাইপুর এলাকার তান্ত্রিক শিবু মজুমদারের বাড়িতে একবছর আগে পেটে ব্যথার সমস্যা নিয়ে গিয়েছিলেন গোপালনগর বৈরামপুর কানসোনা গ্রামের ২৩ বছরের যুবতী। পেটে ব্যথা ঠিক করে দেওয়ার অছিলায় একাধিকবার ওই যুবতীকে ধর্ষণ করে তান্ত্রিক শিবু মজুমদার। অবশেষে সোমবার দুপুরে গোপালনগর থানায় ৫০ বছরের তান্ত্রিক শিবু মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই যুবতী। যুবতী অভিযোগ পেয়ে গোপালনগর থানার পুলিশ গুণধর তান্ত্রিককে গ্রেফতার করে। ও নির্যাতিতা মেয়েটিকে মেডিকেলের জন্য পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ।
Related Articles
রাজ্যপালের নামে বাংলার মানুষকে থানায় থানায় ডাইরি করার আর্জি কল্যাণের।
হুগলি , ২৩ মে:- আমি সবাই কে বলেছি থানায় থানায় রাজ্যপালের বিরুদ্ধে ডায়েরি করতে। যখন উনি রাজ্যপাল থাকবেন না। তখন কেস গুলি স্টার্ট করে ওকে প্রেসিডেন্সি জেলে যাতে ঢোকানো যায়। রবিবার রিষড়ায় করোনা ত্রাণ বিলি করতে এসে এভাবেই রাজ্যপালকে একহাত নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিবিআই কে ডেকে এনে রাজ্যপাল তৃণমূলের নেতা মন্ত্রীদের […]
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন আরামবাগের দেবার্ঘ্য।
আরামবাগ, ৫ মার্চ:- আলোচনায় সমাধান সূত্র আদৌ বেরোবে কি, না যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আতঙ্কে দিন গুনছে বিশ্ববাসী। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের বিশেষ করে ছাত্র ছাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনছে ভারত সরকার। এর জন্য চারটি দেশে হেভিওয়েট মন্ত্রী ও আমলাদের পাঠায় […]
রেশন ডিলারশিপ নেওয়ার নিয়ম কিছুটা শিথিল করল রাজ্য সরকার।
কলকাতা , ১২ ফেব্রুয়ারি:- রেশন ডিলারশিপ নেওয়ার নিয়ম কিছুটা শিথিল করল রাজ্য সরকার। আগে ডিলারদের নতুন লাইসেন্স নিতে গেলে ন্যূনতম ব্যাংক ব্যালান্স ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে দুলক্ষ টাকা করা হয়েছে। ব্যাংক ব্যালেন্স দু লক্ষ টাকা থাকলেই নেওয়া যাবে নতুন রেশন ডিলারশিপ লাইসেন্স। এই বিষয়ে নির্দেশিকা জারি করল খাদ্য দপ্তর। লাইসেন্স রিনিউ ক্ষেত্রে ৩০০০ টাকা […]




