হাওড়া , ৭ সেপ্টেম্বর:- হাওড়ার বাজার গুলিতে এখনও পর্যন্ত আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এখনও চড়া দামে তা বিক্রি করছে কিছু অসাধু বিক্রেতা। বাজারে আলু ও পেঁয়াজের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হাওড়ার বিভিন্ন বাজারেও অভিযান চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(ইবি)। রবিবার এই উদ্দেশ্যে অভিযান চালায় ইবি। ওইদিন হাওড়ার একাধিক বাজারে অভিযান চালায় তারা। হাওড়ার হরগঞ্জ বাজার, বেলুড় বাজার, বালি বাজার, কালিবাবুর বাজার, গোরা বাজার, রামরাজাতলা বাজার, বাঁকড়া বাজার এই সাতটি বাজারে অভিযান চালানো হয়। সেখানে বিক্রেতাদের সঙ্গেও তাঁরা কথা বলেন। আগামী দিনে আবারও অভিযান চালানো হবে বলে হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে।
Related Articles
পুনর্বাসন না দিয়ে নির্মাণ কাজ ভাঙা যাবেনা। রেলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল নেতার।
হাওড়া, ২৯ জানুয়ারি:- আমফানে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন হাওড়ার দাশনগরের বালিগোলা রেল বস্তি এলাকার বাসিন্দারা। আজ সকালে ওই নির্মাণকাজ ভাঙতে এসে এলাকার বাসিন্দাদের প্রবল বাধার মুখে পড়তে হয় রেল পুলিশকে। এলাকার তৃণমূল নেতা বিভাস হাজরা, প্রাক্তন কাউন্সিলর সুব্রত পোল্ল্যে ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে রেল পুলিশের সামনে রুখে দাঁড়ান। শ্লোগান দিয়ে […]
দারকেশ্বর নদীর বাঁধ ভেঙে প্লাবিত আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা , নামানো হলো সেনা।
হুগলি , ১ অক্টোবর:- শতাধিক বছরের সমস্যা হলো হুগলি জেলার বন্যা। বিশেষ করে আরামবাগ মহকুমার অন্তরগত খানাকুলের বন্যা ভয়াভয়। এবার সারা আরামবাগ মহকুমা বন্যার কবলে। ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় ছয়টি ব্লকই ক্ষতিগ্রস্ত। আবারও ২০২১ সালের ভয়ঙ্কর বন্যার কবলে আরামবাগ মহকুমাবাসী। এই মহকুমার মধ্যে সবচেয়ে বেশি বন্যার জেড়ে ক্ষয়ক্ষতির স্বীকার খানাকুল এক, দুই, গোঘাট এক, দুই, […]
হাওড়ায় রাকেশের বাড়িতে শুভেন্দু।
হাওড়া, ১১ এপ্রিল:- রবিবার হাওড়ায় রামনবমীর মিছিলে হামলার ঘটনায় আহত রাকেশ কুমার গুপ্তার বাড়িতে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রাকেশের পরিবারের সঙ্গে কথা বলে সব রকমের সাহায্যের আশ্বাস দেন শুভেন্দু। পাশাপাশি চিকিৎসার যাবতীয় খরচ দেওয়ার আশ্বাসও দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। Post Views: 450





