স্পোর্টস ডেস্ক , ৬ সেপ্টেম্বর:- আসন্ন দ্বিতীয় ডিভিশন আইলিগের বাছাই পর্বের আগে ইস্ট-মোহনের প্রাক্তন ফরওয়ার্ড সুভাষ সিংহকে সই করিয়ে আক্রমণ ভাগের শক্তি বাড়িয়ে নিলো মহামেডান স্পোর্টিং। ভারতীয় ফুটবলে জার্নিম্যান রূপে পরিচিত ৩০ বছর বয়সী এই মণিপুরী ফরওয়ার্ড তার এগারো বছরের পেশাদার কেরিয়ারে ইতিমধ্যেই ১৫টি ক্লাবে খেলে ফেলেছেন। মাত্র ১৯ বছর বয়সে ২০০৯ সালে এয়ার ইন্ডিয়াতে কেরিয়ার শুরু করা সুভাষ আইলিগে ইস্টবেঙ্গল, সালগাওকার, পুনে এফসি, শীলং লাজং, ভারত এফসি, মোহনবাগান, নেরোকা এফসি এবং রিয়াল কাশ্মীরের জার্সি গায়ে খেলেছেন। এর পাশাপাশি তিনি মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএলেও খেলেছেন। সুভাষ ভারতীয় অনুর্ধ-১৯ এবং অনুর্ধ-২৩ দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন, সুতরাং এহেন অভিজ্ঞ ফুটবলারের অন্তর্ভুক্তিতে দ্বিতীয় ডিভিশন আই লিগের বাছাইপর্বে মহামেডান দলের লাভ হবে। আজ দুপুরে কলকাতায় পা রাখবেন, যেখানে তার বাধ্যতামূলক কোভিদ-১৯ টেস্ট হবে যাতে নেগেটিভ আসলে তবেই তিনি কল্যাণীতে দলের সাথে আবাসিক শিবিরে যোগ দেওয়ার অনুমতি পাবেন।
Related Articles
ভ্রমণ সংস্থার সঙ্গে কেদারে গিয়ে হাওড়ার বাসিন্দা বাঙালি পর্যটকের মৃত্যু।
হাওড়া, ১২ অক্টোবর:- গত দ্বাদশীর দিন হাওড়ার শিবপুর থানা এলাকার ভুবন মোহিনী রোডের বাড়ি থেকে এক ট্রাভেল সংস্থার সঙ্গে কেদারনাথে বেড়াতে গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র পাল নামের এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তিনি সেখানে ‘নিখোঁজ’ হয়ে যান। এরপর বুধবার সন্ধ্যে নাগাদ রুদ্রপ্রয়াগ থেকে সেখানকার প্রশাসন হাওড়ার শিবপুর থানায় যোগাযোগ করে কৃষ্ণচন্দ্র বাবুর মৃত্যুর খবর দেন। এরপরেই পরিবার […]
বেলুড় মঠেও পালিত যোগ দিবস।
হাওড়া, ২১ জুন:- প্রতি বছরের মতো এবারেও দশম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল বেলুড় মঠের বিদ্যামন্দির ময়দানে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সহযোগিতায় এনসিসি ইউনিটের পক্ষ থেকে আজ শুক্রবার ২১ জুন সকালে এই দিনটি উদযাপন করা হয়। বিদ্যামন্দিরের ছাত্ররা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এই অনুষ্ঠানে যোগ দেন। লালবাবা কলেজ, এম সি বিদ্যাপীঠ, ডনবসকো স্কুল, অগ্রসেন বিদ্যালয় […]
তিনটি আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড কার্তুজ সহ চন্দননগরে দুই দুষ্কৃতি গ্রেফতার।
হুগলি, ১৬মে :- চন্দননগর পুলিশের ডিসি ডিডি রূপান্তর সেনগুপ্ত আজ সন্ধায় চুঁচুড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান, চন্দননগর থানা এলাকা থেকে প্রদীপ দাস (বাপন)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে লোকনাথ দাস (সোম) নামে আরো এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র […]









