স্পোর্টস ডেস্ক , ৩ সেপ্টেম্বর:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি তদারকির জন্য দুবাইয়ে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন কর্তার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পসিটিভ এসেছে। এই টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের (সংযুক্ত আরব আমিরাত) অনুষ্ঠিত হবে। গোপনীয়তার শর্তে আইপিএলের এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, “বিসিসিআইয়ের এক সদস্যের করোনা রিপোর্ট পসিটিভ এসেছে। তিনি ক্রিকেট অপারেশন দলের সাথে বা চিকিতৎসক দলের সাথে জড়িত কিনা তা আমি এখনি নিশ্চিত করে বলতে পারছি না। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারো মধ্যেই এই রোগের কোনও লক্ষণ নেই।” তিনি আরো বলেছেন,”উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।” এর আগে গত সপ্তাহে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) দুই খেলোয়াড়সহ ১৩ জন সদস্য এই রোগে আক্রান্ত হয়েছিলেন, এবং বর্তমানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন।
Related Articles
বিজেপির অপপ্রচারের জবাব দিতে হাওড়ায় সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী।
হাওড়া , ১১ জুন:- করোনা এবং আমফান পরিস্থিতিতেও বিজেপি সহ বিরোধী দলগুলির লাগাতার অপপ্রচারের বিরুদ্ধে এবার সরব হলেন প্রবীণ তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। বুধবার সন্ধ্যায় সাঁত্রাগাছিতে এক সাংবাদিক বৈঠকে বিরোধীদের অপপ্রচারের জবাব দেন তিনি। জটুবাবু বলেন, করোনা এবং আমফান পরিস্থিতিতে এই বিপর্যয়ের সময়েও বিজেপি সহ বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কুৎসা করছে। দলের নির্দেশেই […]
দুর্গাপুজোর প্রাক্কালে মেগা হেল্থ চেক আপ ক্যাম্প রিষড়া সাধন কাননে।
হুগলি, ২১ সেপ্টেম্বর:- মহালয়ার পূর্ণ লগ্নে রিষড়া সাধন কানন সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে একটি মেগা হেল্প চেকআপ ক্যাম্পের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকালে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। এবছর সাধন-কাননের পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করল। এই দীর্ঘ বছর ধরে অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠাভরে পূজো […]
জেলার প্রথম স্থানে থাকা রিষড়া পৌরসভা দুয়ারে ভ্যাকসিনেও নজির গড়লো।
strong>তরুণ মুখোপাধ্যায়, ১৩ জুলাই:- করোনা টিকা করণে হুগলি জেলার পুরসভা গুলির মধ্যে প্রথম স্থানে থাকা রিষড়া পৌরসভা এবার দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি পালন করে এক অনন্য নজির সৃষ্টি করল। এই পুরসভার এক, তিন, আট এবং নয় নম্বর ওয়ার্ডের বয়স্ক বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা তাদের ভ্যাকসিন দিয়ে এলো। এক নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মায়া গুপ্তা, তিন নম্বর […]




